এক মাসের ব্যবধানে রোগী বেড়েছে ৭৬১৮ জন

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৩০ এপ্রিল ২০২০, ১৫:০৪ | আপডেটেড ৩০ এপ্রিল ২০২০, ০৩:০৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা পৌণে ১৪ লাখ ছাড়িয়ে গেছে। না দেখা এক নতুন ঘাতকের কাছে পৃথিবীর ১৩ লাখ ৭৭ হাজার জনের বেশি মানুষ হেরে গেলেন। প্রতি ২৪ ঘন্টায় মৃত্যুর গতি তা ১৪ লাখের নিয়েই যেনো নিয়ে চলেছে। সর্বত্রই এখনো অসহায় আত্মসমর্পণ।

মার্চের  ৩০ তারিখ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ জন হলেও ঠিক এক মাস পর ২৪ ঘন্টার হিসেবে এ সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৪ জনে।

নতুন করে ৫৬৪ জনের সংক্রমণ ধরা পড়ায় বৃহস্পতিবার মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৬৬৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৮ জন।

গত ৩০ মার্চ একজনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। সেদিন দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ৪৯ জন।

তবে হঠাৎ করেই দেশব্যাপি ঢিলেঢালাভাব চলে আসায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপদেষ্টা ডা. মুশতাক হোসেন। গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, মে মাসে যেখানে সংক্রমন বেড়ে যাবার শঙ্কা করা হচ্ছে সেখানে স্বাস্থ্য বিভাগের পরামর্শের বাইরে দোকান পাট খোলার সময় বাড়ানো হয়েছে-এটা দুর্ভাগ্যজনক। কেমব্রিজ ইউনিভার্সিটির পিএইচডি ডিগ্রিধারী এই গবেষক বলছেন, যখন আরো বেশি সাবধান হওয়া প্রয়োজন তখন এই সিদ্ধান্তগুলি বিপর্যয় ডেকে আনতে পারে।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে তিন জন পুরুষ, দুই জন নারী। তাদের মধ্যে দুজনের বয়স ৬০ বছরের বেশি, তিন জনের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

হাসপাতালে থাকা আরও ১০ জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত বাড়ি ফিরেছেন ১৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৯৬৫টি।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ওষুধের আরো ১৭ কাঁচামাল আমদানিতে শুল্কছাড়

হার্টের রিংয়ের দাম কমল ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত

ক্যান্সারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব

হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

বাংলাদেশকে ৪০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক

ডেঙ্গু চিকিৎসায় ৮০% ব্যয় বহন করবে বেসরকারি সেবা প্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

কিডনি সুস্থ রাখতে কী খাবেন

বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: ময়নাতদন্ত না হলে বিবাদীর ‘লাভ’, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল

প্রেসিডেন্ট ট্রাম্পের ওজন বেড়েছে, কমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা

স্তন ক্যান্সারে রোগীর কেমোথেরাপি এড়ানো সম্ভব বলছে গবেষণা

দাবদাহ: স্বাস্থ্য অধিদপ্তরের ৭ পরামর্শ

ডিএনসিসি কোভিড হাসপাতালে ‘হিট স্ট্রোক সেন্টার’ চালু

রাজশাহীতে তাপমাত্রা কমল ৮ দশমিক ৪ ডিগ্রি

বিদেশে চিকিৎসা: নেওয়া যাবে ১৫ হাজার ডলার

বাজার সিন্ডিকেট ভাঙতে কি স্থায়ী কমিশন হচ্ছে

তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস

গরমে সুস্থ থাকুন

তাপপ্রবাহ কমবে, আছে বৃষ্টির সুখবর

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3