সিলেট কিডনি ফাউন্ডেশনের যাত্রা শুরু

সিলেট প্রতিনিধি, হেলথ নিউজ | ২১ জুলাই ২০১৮, ১২:০৭ | আপডেটেড ২১ জুলাই ২০১৮, ১২:০৭

kidney-sylhet

একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করেছে সিলেট কিডনি ফাউন্ডেশন।

শুক্রবার বিকালে সিলেট কিডনি ফাউন্ডেশন প্রকল্পের উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক হারুন উর রশীদ।

সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি ব্লকে মেইন রোডে মাল্টিপ্ল্যান শাহজালাল সিটির সৈয়দ প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চিকিৎসা সেবা সাময়িকভাবে সিলেট শাহজালাল উপশহরের রোজভিউ হোটলের পাশে সৈয়দ প্লাজার চতুর্থ তলায় দেওয়া হবে।

দেশ-বিদেশের কিডনি চিকিৎসকরা এই শাখায় সম্পৃক্ত হয়েছেন। উদ্বোধন উপলক্ষে আগামী ২১ ও ২২ জুলাই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিশিষ্ট কিডনি চিকিৎসকদের সমন্বয়ে কিডনি ক্যাম্প অনুষ্ঠিত হবে ।

উদ্যোক্তারা বলছেন, পর্যায়ক্রমে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কিডনি ফাউন্ডেশন সিলেটের সভাপতি জেহীন আহমদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, বিএমএর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, মাল্টিপ্ল্যান শাহজালাল সিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সেফ আলী, সুরমা পেট্রোলিয়ামের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের সম্পাদক অধ্যাপক মুহিবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক তিন্নি ফেরদৌস রশিদ। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম বীরপ্রতীক।

প্রধান অতিথির বক্তব্য রাশেদা কে চৌধুরী বলেন, কিডনি রোগীর সমস্যা শুধু সিলেটে নয়, এ সমস্যা সমগ্র বাংলাদেশের।

কিডনি রোগের সমস্যা দূর করতে সমাজের বিত্তবান এবং প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একজন বিত্তবান ব্যক্তি যদি একজন কিডনি রোগীর চিকিৎসার দায়িত্ব নেন, তাহলে কম সময়ের মধ্য কিডনি রোগ সমাজ থেকে দূর করা সম্ভব।”

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ওষুধের আরো ১৭ কাঁচামাল আমদানিতে শুল্কছাড়

হার্টের রিংয়ের দাম কমল ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত

ক্যান্সারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব

হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

বাংলাদেশকে ৪০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক

ডেঙ্গু চিকিৎসায় ৮০% ব্যয় বহন করবে বেসরকারি সেবা প্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

কিডনি সুস্থ রাখতে কী খাবেন

বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: ময়নাতদন্ত না হলে বিবাদীর ‘লাভ’, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল

প্রেসিডেন্ট ট্রাম্পের ওজন বেড়েছে, কমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা

স্তন ক্যান্সারে রোগীর কেমোথেরাপি এড়ানো সম্ভব বলছে গবেষণা

দাবদাহ: স্বাস্থ্য অধিদপ্তরের ৭ পরামর্শ

ডিএনসিসি কোভিড হাসপাতালে ‘হিট স্ট্রোক সেন্টার’ চালু

রাজশাহীতে তাপমাত্রা কমল ৮ দশমিক ৪ ডিগ্রি

বিদেশে চিকিৎসা: নেওয়া যাবে ১৫ হাজার ডলার

বাজার সিন্ডিকেট ভাঙতে কি স্থায়ী কমিশন হচ্ছে

তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস

গরমে সুস্থ থাকুন

তাপপ্রবাহ কমবে, আছে বৃষ্টির সুখবর

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3