একদিনে আরও ৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৪ জন।
গত ২৪ ঘণ্টায় আরও ৬৩৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার হাজার ৭৭০ জন।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের সবাই পুরুষ। তাদের মধ্যে দুই জনের বয়স ছিল সত্তরের বেশি। দুইজনের বয়স ছিল ৬১-৭০ বছরের মধ্যে, একজনের ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২ জনের ৪১-৫০ বছরের মধ্যে এবং একজনের ৩১ -৪০ বছরের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শনিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এসব তথ্য জানান।
তিনি জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১৩ জন, এ নিয়ে মোট ২ হাজার ৪১৪ জন সুস্থ হলেন।
সারা দেশে মোট ৩৫টি ল্যাবে গত এক দিনে ৫ হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে বুলেটিনে জানানো হয়।
