Site icon Health News

খেজুর দিয়ে আইসক্রিম

গরম পড়ে গেছে পুরোদমে। ঠান্ডা খাবারের জন্য প্রাণটা এখন আইঢাই করবে। বাড়িতেই বানাতে পারেন আইসক্রিম।

উপকরণ: হুইপড ক্রিম ১ কাপ, ১টি ডিমের সাদা অংশ, খেজুরকুঁচি ২ কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, কনডেন্সড মিল্ক ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, গুঁড়া দুধ আধা কাপ, আইসিং সুগার ৩ টেবিল চামচ।

প্রণালি: একটি পাত্রে হুইপড ক্রিম বিট করে নিন। এতে ডিমের সাদা অংশ মিশিয়ে ভালোভাবে বিট করে নিন। এবার এতে একে একে বাকি সব উপকরণ দিয়ে আলতোভাবে মেশাতে থাকুন। সবকিছু ভালোভাবে মিশে মোলায়েম হয়ে এলে পুরো মিশ্রণ একটি বাক্সে নিয়ে ৮-১০ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন। জমে এলে এরপর পরিবেশন করুন।

Exit mobile version