এমবিবিএস ভর্তি পরীক্ষা ৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৩১ জুলাই ২০১৮, ২০:০৭ | আপডেটেড ৩১ জুলাই ২০১৮, ০৮:০৭

mbbs-exam

২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। তার এক মাস পর ৯ নভেম্বর হবে ডেন্টাল ভর্তি পরীক্ষা।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আগামী শিক্ষা বর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এই সভায় সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসমাইল খান, বিএমডিসির পরিচালক অধ্যাপক সহিদুল্লা, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান, বেসরকারি মেডিকেল কলেজ সমিতির সভাপতি হাজী মকবুল আহমেদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৭ অগাস্ট এবং আবেদন জমার শেষ সময় ১৮ সেপ্টেম্বর।

বিডিএস ভর্তি অনলাইন আবেদন জমা দেওয়ার সময়সীমা ১৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর।

ভর্তির বিজ্ঞপ্তি শিগগিরই পত্রিকায় প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী অতীতের মতো কঠোর নিরাপত্তা ও সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

একটি স্বচ্ছ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারও মেধাবীরা এমবিবিএস ভর্তির সুযোগ পাবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

স্বাস্থ্যমন্ত্রী হলেন জাহিদ মালেক

রামেকে যুক্ত হচ্ছে আরও ৫টি বিভাগ

অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহারে ঝুঁকিতে স্বাস্থ্য

ভোটের মাঠে চিকিৎসক যারা

বিদেশ থেকে এইডস নিয়ে দেশে

সিলেটে ডিজিটাল সেন্টারে মিলবে জন্ম নিবন্ধন, স্বাস্থ্যসেবা

সাড়ে ৩ লাখ শিশু এইডসে মৃত্যুর ঝুঁকিতে

ডাক্তার পরিচয় দিয়ে অপারেশনও করছেন তারা!

অস্ত্রোপচারে ক্লিনিক মালিক!

১০ লাখে একজন ফিজিয়াট্রিস্ট!

নানা কর্মসূচিতে পালিত ডায়াবেটিস দিবস

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অন্দরে

বেসরকারি মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

৩১ শয্যার জনবলে চলছে শ্রীমঙ্গলের ৫০ শয্যার হাসপাতাল

শীতে শিশুদের নিউমোনিয়া থেকে সতর্ক থাকার পরামর্শ

হতদরিদ্রদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

পুরুষত্বহীনতায় বিচ্ছেদ বাড়ছে?

মুন্সীগঞ্জে দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক উদ্বোধন

রাজশাহীর ডেঙ্গু ঢাকা থেকে!

ওয়াসার পানি পরীক্ষায় ৫ সদস্যের কমিটি

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3