ওসমানী মেডিকেলে ‘ধর্ষণ’ তদন্তে কমিটি

সিলেট প্রতিনিধি, হেলথ নিউজ | ১৭ জুলাই ২০১৮, ২৩:০৭ | আপডেটেড ১৮ জুলাই ২০১৮, ১২:০৭

Sylhet-Osmani

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিস চিকিৎসক দ্বারা রোগীর স্বজনকে ধর্ষণের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. দেবব্রত রায়।

তিনি হেলথ নিউজকে বলেন, হাসপাতালের নাক-কান-গলা বিভাগীয় প্রধান ডা. এস কে সিনহাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

অভিযোগকারী কিশোরীর ‘ক্লিনিক্যাল রিপোর্ট’ আসতে আরও ২/৩ দিন লাগতে পারে বলে জানান ডা. দেবব্রত।

ডা. এস কে সিনহা হেলথ নিউজকে বলেন, “তদন্ত কমিটির বিষয়ে শুনেছি, তবে এখনও আমি কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পাওয়ার পর কাজ শুরু করব।”

এদিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষানবিশ চিকিৎসক মাকামে মাহমুদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

অসুস্থ নানীর সঙ্গে থাকা ওই কিশোরীকে সোমবার ভোরে শিক্ষানবিস চিকিৎসক মাকামে মাহমুদ ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল কর্তৃপক্ষকে ওই কিশোরীর স্বজনরা লিখিত অভিযোগ করলে মাহমুদকে পুলিশে হস্তান্তর করা হয়।

ওই কিশোরীর বাবা বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় একটি মামলাও করেছেন। ওই মামলায় ওই শিক্ষানবিশ চিকিৎসককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছিল পুলিশ।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

হার্ট অ্যাটাক: যে ৬টি লক্ষণে সচেতন হবেন

পুরোপুরি শঙ্কামুক্ত নন তামিম ইকবাল

চিকিৎসকদের জন্য ‘বাংলাদেশ হেলথ সার্ভিসেস’ প্রতিষ্ঠার সুপারিশ করবে সংস্কার কমিশন

ঈদের ছুটিতে হাসপাতালে সেবা দিতে ১৬ নির্দেশনা

কোলোরেক্টাল ক্যানসার: কোন লক্ষণে সতর্ক হবেন

নার্সিংয়ে ভর্তি, আবেদন ও পরীক্ষার তারিখ পরিবর্তন

টঙ্গীতে চালু হলো ‘সুখী সেবা কেন্দ্র’

মশা নিয়ন্ত্রণে থাকবেন সাড়ে ৫ হাজার স্বেচ্ছাসেবক

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদল

ভিটামিন-এ প্লাস: পাবে সোয়া ২ কোটি শিশু

কুমিল্লা মেডিকেলে চিকিৎসকদের শাটডাউন, ভোগান্তিতে রোগীরা

বিশ্বের সবচেয়ে দূষিত ২০ শহরের ১৯টিই এশিয়ার

৪১ জেলায় নতুন সিভিল সার্জন

রোজা রেখে পর্যাপ্ত ঘুমানো জরুরি

হত্যার হুমকি সাংবাদিক বোরহানুল হককে

বিএসএমএমইউয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু

জলবায়ু পরিবর্তন: আসছে তীব্র গরম-তাপপ্রবাহ

জুলাই বিপ্লবে আহতদের সুচিকিৎসায় থাকবে সর্বোচ্চ অগ্রাধিকার: স্বাস্থ্য উপদেষ্টা

১৪টি হাসপাতাল থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম বাদ

দিল্লির বায়ুদূষণ ঠেকাতে কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3