কঠিন খবরটি ছেলেকে দেওয়ার কঠিন কাজটি করলেন সোনালী

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ | ২০ জুলাই ২০১৮, ২৩:০৭ | আপডেটেড ২১ জুলাই ২০১৮, ০১:০৭

sonali-son

নিজের ক্যান্সার মোকাবেলা যতটা কঠিন, সোনালী বেন্দ্রের জন্য তার চেয়ে বেশি কঠিন ছিল ১৩ বছর বয়সী ছেলেকে সে খবর জানানো।

সেটা কিভাবে বললেন, এরপর কীভাবে শিশুসন্তানটিই হয়ে উঠল তার শক্তির আধার, তা ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এই বলিউড অভিনেত্রী।

৪৩ বছর বয়সী সোনালীর দেহে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, এই অবস্থা থেকে ফিরে আসা কঠিন হলেও লড়াইয়ে রয়েছেন তিনি।

তিনি চিকিৎসা নিচ্ছেন যুক্তরাষ্ট্রে, চিকিৎসার এক পর্যায়ে তার দীঘল চুল ফেলে দিতে হয়েছে। এরপর একমাত্র ছেলে রণবীরকে কঠিন অসুখের খবর দেওয়ার কঠিন কাজটি করতে হয়েছে তাকে।

মা হিসেবে সোনালীর ভয় ছিল ছেলেকে এই রকম একটি দুঃসংবাদ দেওয়ার।

সোনালী লিখেছেন, “আজ থেকে ঠিক ১২ বছর ১১ মাস ৮ দিন আগে তার জন্ম, তখন থেকেই সে আমার হৃদয় দখল করে আছে। কীভাবে সে সুখে থাকবে, কীভাবে তার ভালো হবে, সেটাই ছিল আমার ও গোল্ডি বেহলের ভাবনাজুড়ে।

“যখন ক্যান্সার তার কুশ্রী রূপে এল, তখন  আমরা দেনোমতো ছিলাম- তাকে আমরা কী বলব? কীভাবেই বা বলব?”

তবে সন্তানকে রক্ষা করতে সব সময় তাকে সত্যি কথাটাই বলে এসেছেন সোনালী; এবারও তা সাহস দিয়েছে নিজের রোগের কথাটা সন্তানকে বলার। এবং তাতে ভালো ফলই পেয়েছেন তিনি।

“সে বড় মানুষের মতোই খবরটি শুনল .. এবং সঙ্গে সঙ্গে আমার শক্তি ও ইতিবাচক লড়াইয়ের আধার হয়ে উঠল। এখন তো মাঝে মাঝে এমন হয়, ডেন আমি মা নই, সেই আমার বাবা। আমার কখন কী করতে হবে, মনে করিয়ে দিচ্ছে সে।”

সোনালী মনে করেন, এই ধরনের কঠিন পরিস্থিতি শিশুদের পরিণত হতে সহায়তা করে। তাদের সঙ্গে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে বাস্তবতাটা তুলে ধরাও।

ছেলে রণবীর এখন সোনালীর সঙ্গেই আছেন, তার গ্রীষ্মের ছুটি চলছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ চিকিৎসক করোনায় আক্রান্ত

দেশে তৈরি হল পিবি ৫৬০ ভেন্টিলেটরের প্রোটোটাইপ

মৃত্যু বেড়ে ১৬৩, আক্রান্ত ৭১০৩

নতুন শনাক্ত: ২৮ মার্চ-শূন্য, ২৮ এপ্রিল-৫৪৯ জন

মৃত্যু ছাড়ালো দেড়শ

দেশে করোনা সংক্রমণ ৫ হাজার ছাড়াল

পৃথিবীর ২ লাখ মানুষ মারা গেলেন

মৃত্যু ঠেকলো ১৪০ জনে, ২১ ল্যাবে পরীক্ষা শুরু

মৃত্যু বেড়ে ১৩১, নতুন রোগী একদিনেই ৫ শতাধিক

মৃত্যু ১২৭ জনের, আক্রান্ত ছাড়াল ৪০০০

ছুটি বাড়ছে ৫ মে পর্যন্ত

দেশে মৃত্যু বেড়ে ১২০, নতুন আক্রান্ত ৩৯০

ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে করোনা রোগী শনাক্ত

আক্রান্ত ৩০০০ ছাড়াল, মৃত্যু ১১০

দেশে মৃত্যু ১০০ ছাড়াল

করোনা মোকাবেলায় বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শক কমিটি

করোনাভাইরাস: মৃত্যু ৯১, আক্রান্ত ২৪৫৬

করোনাভাইরাস: মৃত্যু ৮৪, আক্রান্ত বেড়ে ২১৪৪

করোনায় আক্রান্ত ৮০ শতাংশের চিকিৎসার প্রয়োজন হয় না: স্বাস্থ্যমন্ত্রী

একদিনেই ১৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3