করোনাভাইরাস: আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৫ মার্চ ২০২০, ১৫:০৩ | আপডেটেড ২৫ মার্চ ২০২০, ০৩:০৩

corona-virus-final

নভেল করোনাভাইরাসে সংক্রমিত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে  বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচজন।

তবে গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে কারও মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বুধবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নভেল করোনাভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

তিনি বলেন, দেশে এ পর্যন্ত মোট ৩৯ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে আরও দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ফলে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো মোট সাতজনে।

মারা যাওয়া ওই ব্যক্তির মধ্যে গত ১৮ মার্চ সংক্রমণ ধরা পড়ে বলে জানান সেব্রিনা ফ্লোরা।

বিদেশ থেকে আসা একজন রোগীর পরিবারের সদস্য তিনি জানিয়ে ফ্লোরা বলেন,“অসুস্থ হওয়ার পর ঢাকার বাইরে একটি হাসপাতালে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তাকে সেখান থেকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে আসা হয়।

“তার ডায়াবেটিস এবং হাইপারটেনশন ছিল। এ সমস্ত জটিলতার কারণে তিনি আজ সকালে মৃত্যুবরণ করেছেন”

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর বাংলাদেশ এ পর্যন্ত ৭৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৮২ জনের।

এছাড়া আক্রান্ত রোগীদের মধ্যে দুজনের ক্ষেত্রে পরপর দুবার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক ফ্লোরা।

তিনি বলেন, দেশে এখন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৭ জন। আরও  ৪৭ জন আছেন আইসোলেশনে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

দেশে ২০ করোনা রোগীর আরও একজন গুরুতর

করোনা ভাইরাস: আইইডিসিআরে মেইল করুন

করোনাভাইরাসে আক্রান্ত একই পরিবারের তিনজন

করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু

করোনাভাইরাস টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজন

হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত

নিষেধাজ্ঞার পরও ইউরোপ থেকে ফিরল ৯৫ জন

আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত

৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বাড়িতে কোয়ারেন্টিনে যা করতে হবে

করোনা ভাইরাস: রেকর্ড মৃত্যু ইউরোপে

ইউরোপ থেকে বাংলাদেশে আসা বন্ধ হচ্ছে সোমবার

করোনাভাইরাস: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি

বিদেশফেরতদের মসজিদে না আসার অনুরোধ

সার্ক তহবিল গঠনের প্রস্তাব মোদীর

ইউরোপ থেকে ঢাকায় ফ্লাইট আসা বন্ধ

দেশে নতুন আক্রান্ত দুজন ভালো আছেন

সম্পর্কহীন ও থমকে যাওয়া বিশ্ব

“এ মুহুর্তে ভাইরাস আক্রান্ত কেউ নেই”

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3