করোনাভাইরাস: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৫ মার্চ ২০২০, ২১:০৩ | আপডেটেড ১৫ মার্চ ২০২০, ০৯:০৩

Student

নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে বিশ্বের বিভিন্ন দেশে  স্কুল-কলেজ বন্ধ করা হলেও বাংলাদেশে এখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের ব্যাপারে  সিদ্ধান্ত নেয়নি সরকার।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, “করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে এখনও শিক্ষা মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়নি।

“শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে সঙ্গে সঙ্গে এ বিষয়ে সবাইকে অভিহিত করা হবে।”

ডিসেম্বরের শেষ দিকে চীনে সংক্রমণ ঘটার পর বিশ্বের শতাধিক দেশের লাখো মানুষ আক্রান্ত এবং ৫ হাজারের বেশি মৃত্যুর পর বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে।

ভাইরাস সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশেও গত কয়েকদিনে শিক্ষা বন্ধের দাবি উঠেছে।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম রোগী ধরা পড়ে। তখন শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিতে হলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই তা নেওয়া হবে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

করোনায় দেশে আরও একজনের মৃত্যু

বিশ্বে ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৫ হাজার

করোনাভাইরাস: চারদিনে ৩ জন শনাক্ত

ঘরে বসেই করা যাবে করোনা টেস্ট

করোনা ভাইরাস শরীরে ঢোকার পর কি হয়!

আমেরিকায় লাখ মানুষ করোনার মৃত্যু ঝুঁকিতে

নতুন একজন আক্রান্ত, সুস্থ আরও ৪

নতুন রোগী শনাক্ত হয়নি: আইইডিসিআর

করোনাভাইরাস: ৩ লাখ ডলার দিচ্ছে এডিবি

করোনাভাইরাস: নতুন আক্রান্ত নেই, সুস্থ আরও ৪

করোনাভাইরাস: জ্যাক মার পাঠানো টেস্ট কিট বাংলাদেশে

যুক্তরাষ্ট্রে মৃত্যু সাড়ে ১৬ হাজার ছাড়িয়েছে

আরও চারজন শনাক্ত, তবে ভালো আছেন তারা

করোনাভাইরাস: স্পেনে মৃত্যু ছাড়িয়েছে ৪ হাজার

করোনাভাইরাসে পুরুষের মৃত্যুঝুঁকি বেশি

চীন থেকে এল টেস্ট কিট-পিপিই

করোনাভাইরাস: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন

করোনাভাইরাস: স্পেনে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩৮ জনের

করোনাভাইরাস: আরও একজনের মৃত্যু

মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি করা যাবেনা

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3