করোনায় প্রাণ গেলো ৩৭ জনের

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২ জুন ২০২০, ১৫:০৬ | আপডেটেড ২ জুন ২০২০, ০৩:০৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা পৌণে ১৪ লাখ ছাড়িয়ে গেছে। না দেখা এক নতুন ঘাতকের কাছে পৃথিবীর ১৩ লাখ ৭৭ হাজার জনের বেশি মানুষ হেরে গেলেন। প্রতি ২৪ ঘন্টায় মৃত্যুর গতি তা ১৪ লাখের নিয়েই যেনো নিয়ে চলেছে। সর্বত্রই এখনো অসহায় আত্মসমর্পণ।

একদিন বিরতির পর আবারো করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩০ এর ঘর পার হলো। ২৪ ঘন্টায় মারা গেলেন আরো ৩৭ জন। এর মধ্যে পুরুষ-ই ছিলেন ৩৩ জন, নারী ৪ জন। গত ২১ মে থেকে মাঝে একদিন ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অবশ্য ২০ এর নিচে নামেনি। এ যাবত করোনা ভাইরাসে মারা গেলেন ৭০৯ জন। নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা একদিনেই বেড়েছে ২ হাজার ৯১১ জন।  

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান মেলার পর এ পর্যন্ত মোট আক্রান্ত ৫২ হাজার ৪৪৫ জন। ৫২টি ল্যাবে পরীক্ষা হয়েছে ১১ হাজার ৯৮৭ জনের নমুনার।শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা মঙ্গলবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫০ বছরের বেশি বয়সী ছিলেন ৩১ জন। এরমধ্যে সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগের ১৫ জন এবং তারপর ঢাকা বিভাগের ১০ জন মারা গেছেন। ২৪ ঘন্টায় সিলেট বিভাগের প্রানহানির সংখ্যা ছিল ৪ জন।   

সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সব মিলিয়ে মোট ১১ হাজার ১২০ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এ পর্যন্ত ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহ হয়েছে।

এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয় বলছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৩ লাখ ৮৮  হাজার । এদের মধ্যে মারা গেছে ৩ লাখ সাড়ে ৭৭ হাজারের বেশি। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৯ লাখ ২১ হাজারের বেশি মানুষ।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

মৃত্যু ২১৪, আক্রান্ত ১৩৭৭০

মৃত্যু ছাড়ালো ২০০ আক্রান্ত ৪ দিনেই প্রায় ৩ হাজার

দেশে এক দিনেই ১৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯০ জন

২৪ ঘণ্টায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

করোনা ভাইরাস: বাচ্চাদের দেহে নতুন উপসর্গ

এক মাসে ৭০ থেকে ১০১৪৩

একদিনে সর্বোচ্চ ৬৬৫ জনের করোনা শনাক্ত

ছুটি বাড়ছে ১৬ মে পর্যন্ত

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

আক্রান্ত ছাড়ালো আট হাজার, মৃত্যু ১৭০

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি

করোনা সন্দেহভাজন রোগী ভর্তিতে নির্দেশনা

এক মাসের ব্যবধানে রোগী বেড়েছে ৭৬১৮ জন

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর ফোন

লকডাউন শিথিলের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী

সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ চিকিৎসক করোনায় আক্রান্ত

দেশে তৈরি হল পিবি ৫৬০ ভেন্টিলেটরের প্রোটোটাইপ

মৃত্যু বেড়ে ১৬৩, আক্রান্ত ৭১০৩

নতুন শনাক্ত: ২৮ মার্চ-শূন্য, ২৮ এপ্রিল-৫৪৯ জন

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3