চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৮ জুলাই ২০২৩, ১৮:০৭ | আপডেটেড ১৮ জুলাই ২০২৩, ০৬:০৭

16-07-23-Post_Graduate_Private_Trainee_Physician_Shahbag-5

সেন্ট্রাল হাসপাতালে নবজাতক প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসকের মুক্তিসহ বিভিন্ন দাবিতে গত দুদিন ধরে চলা ধর্মঘট প্রত্যাহার করেছেন চিকিৎসকরা

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের এক বৈঠক শেষে এই ঘোষণা দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সার্জনস এর সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম।

তিনি বলেন, “আমরা জানতে পেরেছি, আটক দুই চিকিৎসকের জামিন হয়েছে। জামিন হওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি আপাতত উইথড্র করে নিচ্ছি।

“আজ এখন থেকেই সবাই কাজে ফিরে যাবেন। চিকিৎসকরা চেম্বার করবেন, রোগী দেখবেন। সব ধরনের অস্ত্রোপচারসহ বাকি সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।”

ঢাকা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এই বৈঠকে ফেডারেশন অব মেডিকেল স্পেসালিস্টস সোসাইটি অব বাংলাদেশসহ চিকিৎসকদের অন্তত ৪৪টি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, বৈঠকে বর্তমান পরিস্থিতিসহ চিকিৎসকদের নিরাপত্তা, রোগীদের স্বাস্থ্য সুরক্ষাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা। 

“আমাদের আরও কিছু দাবি দাওয়া ছিল, আইনি কিছু বিষয় ছিল। বিশেষ করে চিকিৎসা সুরক্ষা আইন নিয়ে আমাদের অনেকে কথা বলেছেন। ডাক্তারদের সুরক্ষার কথা বলেছেন। কর্মস্থলে নিরাপত্তা, রোগীদের সুরক্ষার কথা বলেছেন। 

“আমরা রোগীদেরও সুরক্ষা চাই, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। সেসব বিষয়ে আমাদের কার্যক্রম কী হবে সেটা পরে আমরা ঠিক করব।” 

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ খুঁজতে নির্দেশ

দেশের অর্ধেক রোগী সুচিকিৎসা পায় না।

জলবায়ু পরিবর্তন: পৃথিবী ‘জরুরি অবস্থায়’

ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট

বায়ুদূষণ: দিল্লীতে গাড়ি চলবে‘জোড়-বিজোড়ে’

দেশে খাদ্য উৎপাদন-অপুষ্টি দুটোই বেড়েছে

‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনে হাইকোর্টের রুল

পণ্য তুলে নিচ্ছে জনসন অ্যান্ড জনসন

হয় স্থূল নয় অপুষ্টির শিকার বিশ্বের ৭০ কোটি শিশু

মেডিকেল ভর্তির ফল প্রকাশ

মানসিক স্বাস্থ্য: ১০০ নারীর মধ্যে সায়মা ওয়াজেদ

দেশে ই-সিগারেট নিষিদ্ধ হবে

রেনিটিডিন: দুই কোম্পানির কাঁচামাল আমদানি নিষিদ্ধ

রেনিটিডিনে ক্যান্সারের উপাদান

চালু হচ্ছে প্রথম স্কিন ব্যাংক

বিশ্ব হার্ট দিবস

মেডিকেল কলেজের ক্যাম্পাসের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

ডেঙ্গু: মূল্যায়ন চাইলেন মেয়র খোকন

ফিলিপাইনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

“ডেঙ্গুতে মৃত্যু ‘সবচেয়ে কম’ বাংলাদেশে”

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3