জাবালে নূরের বাসচাপায় আহতদের চিকিৎসা খরচ সরকারের

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৩১ জুলাই ২০১৮, ০১:০৭ | আপডেটেড ৩১ জুলাই ২০১৮, ০৮:০৭

Nasim-Edit

ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় যে সব শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার।

হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সোমবার এই ঘোষণা দিয়েছেন।

এদিকে সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে এক সপ্তাহের মধ্যে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রোববার বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জাবালে নূর পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া ১০১২ জন শিক্ষার্থী আহত হন।

দুর্ঘটনার পর রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ভাংচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। রোববারও বিমানবন্দর সড়ক আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেনকে হাসপাতালে পাঠান।

তিনি বলেন, “তিনি গিয়ে তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন এবং আহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমস্ত চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করে এসেছেন।

“পরিবারের সদস্যদের আমি আশ্বস্ত করছি, তাদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে।”

নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে সোমবার এক রিট আবেদন হয় হাইকোর্টে। তার শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়।

জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে এই ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। আর ক্ষতিপূরণের অর্থ নিহতদের পরিবার পেল কিনা তা নিশ্চিত করতে বলা হয়েছে বিআরটিএকে।

সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল রিট আবেদনটি করেন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

হরলিক্স রেখে দিয়ে ওষুধ উৎপাদন বন্ধ করছে গ্লাক্সোস্মিথক্লাইন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বিএসএমএমইউর ৫ শিক্ষার্থী

তৃণমূলে চিকিৎসক দিতে মন্ত্রীকে ডিসিদের সুপারিশ

ওসমানী মেডিকেলে কিশোরী ধর্ষণের প্রমাণ মিলেছে: পুলিশ

যুক্তরাষ্ট্রে পুরস্কার পাচ্ছেন ডা. কনক কান্তি

বেসরকারি হাসপাতালগুলোকে সহায়তার আশ্বাস

ভোটের প্রচারে থাকায় ওসমানীর অধ্যক্ষ, সিভিল সার্জনকে শোকজ

ওসমানিতে ‘ধর্ষণ’ তদন্তের সময় বাড়ানোর আবেদন

স্বাস্থ্যসেবায় টানাতে হবে মূল্য তালিকা

হেপাটাইটিস এড়াতে সচেতন হতে আহ্বান

মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় হাসপাতালগুলোকে অনুদান

রামেকে লিভার রোগীর তুলনায় শয্যা কম

ভালসারটান ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ

এপেক্স ক্লাবের মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা

৪ চিকিৎসকের বিরুদ্ধে রাইফার বাবার মামলা

সিলেট কিডনি ফাউন্ডেশনের যাত্রা শুরু

কঠিন খবরটি ছেলেকে দেওয়ার কঠিন কাজটি করলেন সোনালী

মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা করবে এপেক্স বাংলাদেশ

‘ঘুষ ছাড়া চলে না’ ঢাকার সিভিল সার্জন অফিস

১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল হবে ৮ বিভাগে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3