ডাক্তার কেন থাকে না, আক্ষেপ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৮ অক্টোবর ২০১৮, ২৩:১০ | আপডেটেড ১০ অক্টোবর ২০১৮, ০৯:১০

PM

ফাইল ফটো

এত নিয়োগ দেওয়ার পরও তৃণমূল পর্যায়ে সরকারি হাসপাতালে চিকিৎসক না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের শেরে-বাংলা মেডিকেল কলেজের সুবর্ণ জয়ন্তি উৎসবের উদ্বোধনের সময় এই আক্ষেপ ঝরে তার কণ্ঠে।

তিনি বলেন, “আমরা ডাক্তার-নার্স সবই নিয়োগ দিচ্ছি, তারপরও দুঃখজনক যে, আমাদের উপজেলায় ডাক্তার থাকে না। কোথাও একজন থাকে, যেখানে দশজন থাকার কথা।”

একদিন আগে চিকিৎসকদের এক সম্মেলনেও উপজেলা পর্যায়ে চিকিৎসক না থাকায় জনগণের চিকিৎসা সেবা না পাওয়া নিয়ে খেদ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী।

সোমবারের অনুষ্ঠানে তিনি বলেন, “এমন এমনও জায়গা আছে, যেখানে অপারেশন থিয়েটার পড়ে আছে, কিন্তু অপারেশন করবার মতো ডাক্তারও নেই, সার্জন নেই, নার্স নেই; এরকম একটা অবস্থা। আমরা শুধু প্রতিষ্ঠান করে যাব, আর সেগুলো অবহেলিত থেকে যাবে এটা কিন্তু হতে পারে না।”

প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষের চাহিদামত সরকারি-সেরকারি মেডিকেল কলেজ, ইনস্টিটিউট সবই করে দেওয়া হচ্ছে। কাজেই মানুষের সেবা দেওয়াটা প্রত্যেকের দায়িত্ব। আমি আশা করি এই সেবাটা মানুষ পাবে।”

সব বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। সেইসঙ্গে তিনি বলেন, কোনো মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে না।

বরিশাল মেডিকেলকে ৫০০ শয্যা থেকে ১০০০ শয্যায় উন্নীত করা এবং শিক্ষকদের জন্য বহুতল ভবন নির্মাণ ও ছাত্রীদের হল করে দেওয়ারও আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

দেশে মৃত্যু বেড়ে ১২০, নতুন আক্রান্ত ৩৯০

ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে করোনা রোগী শনাক্ত

আক্রান্ত ৩০০০ ছাড়াল, মৃত্যু ১১০

দেশে মৃত্যু ১০০ ছাড়াল

করোনা মোকাবেলায় বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শক কমিটি

করোনাভাইরাস: মৃত্যু ৯১, আক্রান্ত ২৪৫৬

করোনাভাইরাস: মৃত্যু ৮৪, আক্রান্ত বেড়ে ২১৪৪

করোনায় আক্রান্ত ৮০ শতাংশের চিকিৎসার প্রয়োজন হয় না: স্বাস্থ্যমন্ত্রী

একদিনেই ১৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬

পুরো দেশ সংক্রমণের ঝুঁকিতে

আক্রান্ত ৩ শতাধিক, মৃত্যু ১০

করোনাভাইরাসে মৃত্যু বেড়ে অর্ধশত

করোনাভাইরাসে ওসমানী মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

আক্রান্ত দুই’শ পার, মৃত্যু আরো ৭

আক্রান্ত দুই’শ পার, মৃত্যু আরো ৭

আক্রান্ত আরো ১৮২ , মৃত্যুও ৫

কাপড়চোপড়-আসবাবের কারণে কী করোনা ছড়ায়!

কুয়েত-মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসক বরখাস্ত

বিধিনিষেধ তুলে নিলে বিপদ বাড়বে: ডব্লিউএইচও

নতুন শনাক্ত ৫৮, মৃত্যু ৩

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3