ডায়াবেটিসে মৃত্যু বেড়ে দ্বিগুণ হবে: গবেষণা

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ | ২৩ জুন ২০২৩, ২২:০৬ | আপডেটেড ২৩ জুন ২০২৩, ১০:০৬

diabetes-pic-1024x576

চিকিৎসাবিজ্ঞান-বিষয়ক সাময়িকী ‘ল্যানসেট’-এ শুক্রবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সব দেশেই ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়বে।

এর কারণ হিসেবে গবেষণায় বলা হয়েছে, ব্যবস্থাগত বিভেদ ও দেশগুলোর মধ্যে বিদ্যমান বৈষম্য মৃত্যুর এ সংখ্যা বাড়াবে।

বর্তমানে ৫২ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন বলে ধারণা করা হয়। মানুষের মৃত্যুর শীর্ষ ১০ কারণের একটি ডায়াবেটিস। এ ছাড়া ডায়াবেটিসের কারণে মানুষ শারীরিকভাবে সক্ষমতাও হারায়।

গবেষণা প্রতিবেদন বলছে, এই বিপুলসংখ্যক মানুষের ৯৫ শতাংশই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। এই সংখ্যা আগামী তিন দশকে বেড়ে ১৩০ কোটিতে দাঁড়াবে।

ডায়াবেটিসে মৃত্যুর অর্ধেকের সঙ্গেই যোগ আছে স্বাভাবিকের চেয়ে বেশি ওজন বা স্থূলতা। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের শারীরিকভাবে সক্ষমতা হারিয়ে ফেলার পেছনেও দায়ী এই স্থূলতা। অন্যান্য কারণের মধ্যে রয়েছে মানুষের খাদ্যাভ্যাস, ব্যায়াম না করা, ধূমপান ও মদ্যপান।

ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের প্রধান বিজ্ঞানী ও এই গবেষণার অন্যতম সদস্য লিয়ান ওং বলেন, এক খাদ্যের দিকে তাকালেই বোঝা যায়, এটি কতটা বদলে গেছে।

তিনি বলেন, “বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস—হয়তো বেশি বেশি ফল ও সবজি খাওয়া—এসব গত তিন দশকে অনেকটাই বদলে গেছে। মানুষ বেশি বেশি প্রক্রিয়াজাত খাদ্যে অভ্যস্ত হয়েছে।”

‘ল্যানসেট’-এর আরেক গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশেও সংখ্যালঘু তথা কৃষ্ণাঙ্গ, হিস্পানিক, এশীয়দের মধ্যে ডায়াবেটিসের হার দেড় গুণ বেশি।

এ জন্য মেডিকেল কলেজ অব উইসকনসিনের গবেষক ‘ক্রমবর্ধমান ডায়াবেটিস বৈষম্যকে’ দায়ী করেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘বর্ণবাদী নীতির কারণে একটি বিশেষ শ্রেণির মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যকর খাবার ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।’

সম্ভাব্য খারাপ পরিস্থিতি মোকাবিলায় বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বিনিয়োগে সব দেশের মনোযোগ দিতে তাগিদ দিয়েছেন লিয়ান ওং।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

মেডিকেলে ভর্তির ফল প্রকাশ, ক্লাস শুরু ১০ জানুয়ারি

রাজশাহীতে বেসরকারি চিকিৎসা সেবায় দুর্ভোগ

অতিরিক্ত ওজন বাড়াচ্ছে ক্যান্সার: গবেষণা

মেডিকেলের পরীক্ষায় কেন্দ্রে ঢুকতে হবে আধা ঘণ্টা আগে

দেশের অর্ধেকের বেশি নারী ক্যান্সারের ঝুঁকিতে!

দুই ক্যান্সার গবেষকের নোবেল জয়

৩টি অভ্যাস করুন, দূরে রাখুন হৃদরোগ

ভুটান গেল বাংলাদেশের ওষুধ

হৃদরোগের ইতিবৃত্ত

খুলনা মেডিকেলে ইন্টার্ননির্ভর চিকিৎসা সেবায় মান নিয়ে প্রশ্ন

জন্ডিসে চাই সচেতনতা

ওষুধ সংরক্ষণে উদাসীনতা!

চর্ম রোগে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খেতে বারণ

জরায়ু-মুখ ক্যান্সারে বছরে ৬ হাজার মৃত্যু

বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্যবীমা চালু হল ভারতে

রোগীর চাপ সামলাতে খুলনা মেডিকেলে নতুন ইউনিটের পরিকল্পনা

‘লাভ না দেখে মানুষকে দেখুন’

ট্রাস্টের অধীনে এল কমিউনিটি ক্লিনিকগুলো

খোলা খাবারে স্বাস্থ্যঝুঁকিতে রাজশাহীর স্কুলশিশুরা

ঢাকা মেডিকেলের টিকিটের টাকা লোপাটের আসামি ৬ জন

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3