‘ডিসেম্বরে সাড়ে ৪ হাজার নতুন চিকিৎসক নিয়োগ’

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৩০ নভেম্বর ২০১৯, ২১:১১ | আপডেটেড ৩০ নভেম্বর ২০১৯, ০৯:১১

Minister-Zahed-Malek-edit

ডিসেম্বরে জেলা-উপজেলার বিভিন্ন হাসপাতালে সাড়ে ৪ হাজার নতুন চিকিৎসক যোগ দেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‍‍‍“আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার নতুন ডাক্তার যোগ দেয়ার ফলে হাসপাতালগুলোতে আর ডাক্তার সংকট থাকবে না।”

গত চার মাসে দুই হাজার ডাক্তারকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা বিভিন্ন মেডিকেল কলেজে পাঠদানের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা দেবে।

আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের আটটি বিভাগে ১৫তলা বিশিষ্ট আটটি নতুন হাসপাতাল নির্মাণ করার তথ্য জানান মন্ত্রী।

“এসব হাসপাতালের প্রথম ছয় তলায় ক্যান্সার চিকিৎসা এবং এরপর কিডনির অনুমোদন দেওয়া হবে। কারণ কিডনি রোগীদের ডায়ালোসিসের জন্য ঢাকায় যেতে হয়। ডায়ালোসিস করতে গিয়ে অনেক সময় গরীব মানুষ নিঃস্ব হয়ে যায় এবং অনেকে মৃত্যু বরণ করেন। একারণে প্রতিটি জেলায় দশ বেডের কিডনি হাসপাতাল নির্মাণ করা হবে।“

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীতে ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলা করার জন্য স্বাস্থ্যবিভাগের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর খতিয়ান বাড়ছেই

মৃত্যু ২১৪, আক্রান্ত ১৩৭৭০

মৃত্যু ছাড়ালো ২০০ আক্রান্ত ৪ দিনেই প্রায় ৩ হাজার

দেশে এক দিনেই ১৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯০ জন

২৪ ঘণ্টায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

করোনা ভাইরাস: বাচ্চাদের দেহে নতুন উপসর্গ

এক মাসে ৭০ থেকে ১০১৪৩

একদিনে সর্বোচ্চ ৬৬৫ জনের করোনা শনাক্ত

ছুটি বাড়ছে ১৬ মে পর্যন্ত

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

আক্রান্ত ছাড়ালো আট হাজার, মৃত্যু ১৭০

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি

করোনা সন্দেহভাজন রোগী ভর্তিতে নির্দেশনা

এক মাসের ব্যবধানে রোগী বেড়েছে ৭৬১৮ জন

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর ফোন

লকডাউন শিথিলের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী

সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ চিকিৎসক করোনায় আক্রান্ত

দেশে তৈরি হল পিবি ৫৬০ ভেন্টিলেটরের প্রোটোটাইপ

মৃত্যু বেড়ে ১৬৩, আক্রান্ত ৭১০৩

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3