ডেঙ্গুতে রাজধানীতে মৃত্যু বেশি

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৬ অক্টোবর ২০২৩, ২১:১০ | আপডেটেড ২৬ অক্টোবর ২০২৩, ০৯:১০

dengue

বছর ডেঙ্গুতে মৃত্যু তেরশ ছাড়িয়েছে।মৃতদের মধ্যে ৭৯৩ জন ঢাকা মহানগরেরদেশের অন্যান্য এলাকায় মারা গেছেন সব মিলিয়ে ৫১৩ জন

গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের; যা নিয়ে চলতি বছরে এ রোগে প্রাণহানি হয়েছে ১ হাজার ৩০৬ জনের। বাংলাদেশে মশাবাহিত এ রোগে এর আগে এত মানুষের মৃত্যু হয়নি।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি ১৪০ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, খুলনা বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে মারা গেছেন একজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এক দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮০২ জন রোগী। এরমধ্যে ঢাকায় ৪০৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১৩৯৩ জন।

সবমিলিয়ে এখন পর্যন্ত এ বছর ভর্তি রোগীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৬৩১ জনে। ৯৭ হাজার ২৫৫ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৩৭৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ১৪৫ জন। এর মধ্যে ঢাকায় ২০২২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭১৪৫ জন।

মাসের হিসাবে, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে পাঁচ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৫ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ২৫৫ জন রোগী।

মাসওয়ারি হিসেবে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুন মাসে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বর মাসে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৩১৭ জনের।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

মৃত্যু বেড়ে ১৬৩, আক্রান্ত ৭১০৩

নতুন শনাক্ত: ২৮ মার্চ-শূন্য, ২৮ এপ্রিল-৫৪৯ জন

মৃত্যু ছাড়ালো দেড়শ

দেশে করোনা সংক্রমণ ৫ হাজার ছাড়াল

পৃথিবীর ২ লাখ মানুষ মারা গেলেন

মৃত্যু ঠেকলো ১৪০ জনে, ২১ ল্যাবে পরীক্ষা শুরু

মৃত্যু বেড়ে ১৩১, নতুন রোগী একদিনেই ৫ শতাধিক

মৃত্যু ১২৭ জনের, আক্রান্ত ছাড়াল ৪০০০

ছুটি বাড়ছে ৫ মে পর্যন্ত

দেশে মৃত্যু বেড়ে ১২০, নতুন আক্রান্ত ৩৯০

ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে করোনা রোগী শনাক্ত

আক্রান্ত ৩০০০ ছাড়াল, মৃত্যু ১১০

দেশে মৃত্যু ১০০ ছাড়াল

করোনা মোকাবেলায় বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শক কমিটি

করোনাভাইরাস: মৃত্যু ৯১, আক্রান্ত ২৪৫৬

করোনাভাইরাস: মৃত্যু ৮৪, আক্রান্ত বেড়ে ২১৪৪

করোনায় আক্রান্ত ৮০ শতাংশের চিকিৎসার প্রয়োজন হয় না: স্বাস্থ্যমন্ত্রী

একদিনেই ১৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬

পুরো দেশ সংক্রমণের ঝুঁকিতে

আক্রান্ত ৩ শতাধিক, মৃত্যু ১০

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3