ধানমণ্ডিতে ইবনে সিনা ডায়াগনস্টিক, জাপান-বাংলাদেশকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৫ জুলাই ২০১৮, ১৩:০৭ | আপডেটেড ৫ জুলাই ২০১৮, ০১:০৭

Japan-Bangladesh-hospital

রোগ পরীক্ষায় অনিয়ম পাওয়ায় ঢাকার ধানমণ্ডিতে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেস ও ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারকে ১০ লাখ টাকা জরিমানা গুণতে হচ্ছে।

বুধবার দিনভর অভিযান চালিয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে বলে বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত হাসপাতাল ও রোগ নিরূপণ কেন্দ্রগুলোতে অভিযান চলে।

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন, মানুষের রক্ত ব্যবহার করে মাইক্রোরিয়েল ব্লাড কালচার করা এবং অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের পর সংশ্লিষ্ট চিকিৎসক কর্তৃক সঠিকভাবে রেজিস্ট্রারে না লেখায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেসকে আট লাখ টাকা জরিমানা করা হয়।

ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ল্যাব পরিচালনা করা হচ্ছিল বলে র‌্যাব জানায়। একে ২লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকার নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় তাদের ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

নতুন শনাক্ত: ২৮ মার্চ-শূন্য, ২৮ এপ্রিল-৫৪৯ জন

মৃত্যু ছাড়ালো দেড়শ

দেশে করোনা সংক্রমণ ৫ হাজার ছাড়াল

পৃথিবীর ২ লাখ মানুষ মারা গেলেন

মৃত্যু ঠেকলো ১৪০ জনে, ২১ ল্যাবে পরীক্ষা শুরু

মৃত্যু বেড়ে ১৩১, নতুন রোগী একদিনেই ৫ শতাধিক

মৃত্যু ১২৭ জনের, আক্রান্ত ছাড়াল ৪০০০

ছুটি বাড়ছে ৫ মে পর্যন্ত

দেশে মৃত্যু বেড়ে ১২০, নতুন আক্রান্ত ৩৯০

ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে করোনা রোগী শনাক্ত

আক্রান্ত ৩০০০ ছাড়াল, মৃত্যু ১১০

দেশে মৃত্যু ১০০ ছাড়াল

করোনা মোকাবেলায় বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শক কমিটি

করোনাভাইরাস: মৃত্যু ৯১, আক্রান্ত ২৪৫৬

করোনাভাইরাস: মৃত্যু ৮৪, আক্রান্ত বেড়ে ২১৪৪

করোনায় আক্রান্ত ৮০ শতাংশের চিকিৎসার প্রয়োজন হয় না: স্বাস্থ্যমন্ত্রী

একদিনেই ১৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬

পুরো দেশ সংক্রমণের ঝুঁকিতে

আক্রান্ত ৩ শতাধিক, মৃত্যু ১০

করোনাভাইরাসে মৃত্যু বেড়ে অর্ধশত

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3