পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ

নিউজ ডেস্ক, হেলথ নিউজ | ৬ এপ্রিল ২০১৯, ২১:০৪ | আপডেটেড ৬ এপ্রিল ২০১৯, ০৯:০৪

birth-pill-sized-photo-1024

জন্ম নিয়ন্ত্রণে পুরুষদের জন্যও যে বড়ি তৈরি করা হয়েছে, তা উত্তীর্ণ হয়েছে প্রাথমিক পরীক্ষায়।

পরীক্ষামূলকভাবে এই বড়ি ব্যবহারে যৌন সক্ষমতায় ঘাটতি কিংবা লিঙ্গ উত্থানে তেমন সমস্যা দেখা যায়নি বলে বিবিসি জানিয়েছে।

তবে এটি বাজারজাত করার আগে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মত দিয়েছেন চিকিৎসকরা।

অর্ধশতক ধরে নারীদের জন্য জন্ম নিয়ন্ত্রণ বড়ির বহুল ব্যবহার চললেও পুরুষদের জন্য কনডম ও ভ্যাসেকটমির বিকল্প ছিল না।

সম্প্রতি পুরুষদের জন্যও জন্ম নিয়ন্ত্রণ বড়ি তৈরির উদ্যোগ নেয় বায়োমেড। যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ন্সে এনডোক্রাইন সোসাইটির বার্ষিক সভায় এ বিষয়ক অগ্রগতির তথ্য তুলে ধরা হয়।

বলা হচ্ছে, পুরুষদের তৈরি এই বড়ি প্রতিদিন একটি করে খেলে শুক্রানুর উৎপাদন বন্ধ করে তা জন্ম নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।

তবে্‌ এই বড়ি শুক্রানু উৎপাদন বন্ধ করার সঙ্গে পুরুষদের যৌন সক্ষমতা কিংবা লিঙ্গ ‍উত্থান ক্ষমতাও কমিয়ে দেয় কি না, তা নিয়েই ছিল চিন্তা।

কিন্তু গবেষকরা ৪০ জনের উপর পরীক্ষা চালিয়ে এখন বলছেন, সেই চিন্তার কারণ নেই।

এদের পাঁচজন মাত্র বলেছেন, বড়ি খাওয়ার পর যৌন সক্ষমতা কিছুটা কমেছে। আর তার দুজন মাত্র বলেছেন, তাদের লিঙ্গ উত্থানে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। আর কোনো সমস্যার কথা কেউ বলেনি, আর কারও যৌন-ইচ্ছাও কমেনি।

এই গবেষণায় যুক্ত অধ্যাপক ক্রিস্টিন ওয়াং বলেছেন, “আমাদের পরীক্ষার ফলাফল বলছে, যৌন ইচ্ছা ধরে রেখেই এই বড়ির মাধ্যমে শুক্রানু উৎপাদন কমানো সম্ভব।”

তবে এই বড়ি বাজারজাত করার আগে আরও পরীক্ষা চালানোর প্রয়োজনের কথা স্বীকার করেছেন তিনি।

গবেষকরা বলছেন, সব পরীক্ষা পেরিয়ে পুরুষদের জন্য জন্ম নিয়ন্ত্রণ বড়ি বাজারে আসতে দশককাল লেগে যেতে পারে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর খতিয়ান বাড়ছেই

মৃত্যু ২১৪, আক্রান্ত ১৩৭৭০

মৃত্যু ছাড়ালো ২০০ আক্রান্ত ৪ দিনেই প্রায় ৩ হাজার

দেশে এক দিনেই ১৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯০ জন

২৪ ঘণ্টায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

করোনা ভাইরাস: বাচ্চাদের দেহে নতুন উপসর্গ

এক মাসে ৭০ থেকে ১০১৪৩

একদিনে সর্বোচ্চ ৬৬৫ জনের করোনা শনাক্ত

ছুটি বাড়ছে ১৬ মে পর্যন্ত

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

আক্রান্ত ছাড়ালো আট হাজার, মৃত্যু ১৭০

গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি

করোনা সন্দেহভাজন রোগী ভর্তিতে নির্দেশনা

এক মাসের ব্যবধানে রোগী বেড়েছে ৭৬১৮ জন

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর ফোন

লকডাউন শিথিলের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী

সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ চিকিৎসক করোনায় আক্রান্ত

দেশে তৈরি হল পিবি ৫৬০ ভেন্টিলেটরের প্রোটোটাইপ

মৃত্যু বেড়ে ১৬৩, আক্রান্ত ৭১০৩

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3