বিধিনিষেধ তুলে নিলে বিপদ বাড়বে: ডব্লিউএইচও

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ | ১১ এপ্রিল ২০২০, ১৬:০৪ | আপডেটেড ১১ এপ্রিল ২০২০, ০৪:০৪

who-head

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে লকডাউনসহ জারি করা বিধিনিষেধ খুব দ্রুত প্রত্যাহার না করার ব্যাপারে সাবধান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সংস্থাটির প্রধান ড. টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস কোভিড-১৯ এর প্রকোপে বিপর্যস্ত দেশগুলোকে লকডাউন ও অন্যান্য নিষেধাজ্ঞা শিথিল করার ব্যাপারে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

জেনেভায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ড. টেড্রোস বলেন, “আগেভাগে বিধিনিষেধ তুললে তা (ভাইরাসের) ভয়ংকর প্রত্যাবর্তনের দিকে নিয়ে যেতে পারে। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে সংক্রমণ কমার হার, সংক্রমণ বৃদ্ধির হারের মতোই বিপজ্জনক।”

স্পেন ও ইতালিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ করোনার বিস্তার ঠেকাতে লকডাউন জারি রাখলেও কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করছে।

ইউরোপের মধ্যে এই দুটি দেশে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে ভয়াবহ।

সংবাদ সম্মেলনে ড. টেড্রোস বলেন, বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এমনকি অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় কঠিন পরিস্থিতিতে পড়তে হলেও এটি করা দরকার।

ডব্লিউএইচও প্রধান জানান, ইউরোপের কয়েকটি দেশে ভাইরাসটির সংক্রমণ মন্থর হলেও বেশ কিছু দেশে তা দ্রুত ছড়াচ্ছে। বিশেষ করে আফ্রিকার গ্রামীণ এলাকায়।

শনিবার সকাল পর্যন্ত বিশ্বের প্রায় ১৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখের বেশি মানুষের।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

হরলিক্স রেখে দিয়ে ওষুধ উৎপাদন বন্ধ করছে গ্লাক্সোস্মিথক্লাইন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বিএসএমএমইউর ৫ শিক্ষার্থী

তৃণমূলে চিকিৎসক দিতে মন্ত্রীকে ডিসিদের সুপারিশ

ওসমানী মেডিকেলে কিশোরী ধর্ষণের প্রমাণ মিলেছে: পুলিশ

যুক্তরাষ্ট্রে পুরস্কার পাচ্ছেন ডা. কনক কান্তি

বেসরকারি হাসপাতালগুলোকে সহায়তার আশ্বাস

ভোটের প্রচারে থাকায় ওসমানীর অধ্যক্ষ, সিভিল সার্জনকে শোকজ

ওসমানিতে ‘ধর্ষণ’ তদন্তের সময় বাড়ানোর আবেদন

স্বাস্থ্যসেবায় টানাতে হবে মূল্য তালিকা

হেপাটাইটিস এড়াতে সচেতন হতে আহ্বান

মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় হাসপাতালগুলোকে অনুদান

রামেকে লিভার রোগীর তুলনায় শয্যা কম

ভালসারটান ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ

এপেক্স ক্লাবের মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা

৪ চিকিৎসকের বিরুদ্ধে রাইফার বাবার মামলা

সিলেট কিডনি ফাউন্ডেশনের যাত্রা শুরু

কঠিন খবরটি ছেলেকে দেওয়ার কঠিন কাজটি করলেন সোনালী

মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা করবে এপেক্স বাংলাদেশ

‘ঘুষ ছাড়া চলে না’ ঢাকার সিভিল সার্জন অফিস

১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল হবে ৮ বিভাগে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3