বিশ্বে একদিনেই ২ লাখ আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৩ জুলাই ২০২০, ১৯:০৭ | আপডেটেড ৩ জুলাই ২০২০, ০৭:০৭

corona-virus-final

করোনাভাইরাসকে কিছুটা পুরনো বিষয় বলে যারা ভাবছেন তাদের জন্য খবর হচ্ছে এই প্রথম বিশ্বে ২৪ ঘন্টায় ২ লাখ ৮ হাজারেরও বেশি মানুষ এতে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ রেকর্ড ৫৫ হাজার ২৭৪ জনের করোনা শণাক্ত হয়েছে। এর আগে ব্রাজিলে একদিনে ৫৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্র করোনা মহামারি প্রতিরোধে যুক্তরাষ্ট্র অনিশ্চিত গন্তব্যে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। বিশ্বের প্রবল প্রতাপশালী দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ২৮ লাখেরও বেশি মানুষ। সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছেন টেক্সাসের গভর্নর।

এদিকে ব্রাজিলে মোট প্রাণহানি ৬২ হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ। দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৯৬৮ জন।প্রতিবেশি ভারতে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ২৭ হাজারের বেশি মানুষ। মারা গেছেন মোট ১৮ হাজার ২৪১ জন।

তবে এতবেশি আক্রান্ত ও মৃত্যুর খবর আসলেও এখনই করোনার ভ্যাকসিন আসার আশাপ্রদ কোনো খবর নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধারনা করছে , ভ্যাকসিন আসতে আরো কমপক্ষে আড়াই বছর সময়ও লাগতে পারে । গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয় বলছে, শুক্রবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে মারা গেছে ৫ লাখ ২৪ হাজারের বেশি। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬১ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব বর্তমানে কমে গেছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু দমনে হারপিক ব্যবহার নয়

ডেঙ্গু পরীক্ষা: দুই হাসপাতালকে জরিমানা

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

দুধ বিক্রিতে বাধা নেই প্রাণ ও ফার্মফ্রেশের

দুধ বিতর্ক: ‘কারসাজি’ কিনা, সন্দেহ প্রধানমন্ত্রীর

দুধ বিক্রি করতে পারবে মিল্ক ভিটা

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি বেড়েই চলছে

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

পাস্তুরিত দুধ বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা

দুধে সীসা, ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

‘পৃথিবীর অন্য কোনো দেশে হাইকোর্ট মশা মারার জন্য রুল দেয় না’

বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপন

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ডব্লিউএইচও

ঢাকার ৩ এলাকায় ওয়াসার পানিতে ‘কলিফর্ম’

ডেঙ্গু চিকিৎসায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম

বাবা-মার বিচ্ছেদে মুটিয়ে যায় শিশুরা!

পণ্য পরীক্ষায় লেনদেন হলে জেলে পাঠিয়ে দেব: হাই কোর্ট

“ভারত-বাংলাদেশের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি”

নিম্নমানের পণ্য: লাইসেন্স বাতিল ৭ প্রতিষ্ঠানের

তীর, পুষ্টি, রূপচাঁদা সরিষার তেল বিক্রি বন্ধে নির্দেশ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3