ভালসারটান ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২২ জুলাই ২০১৮, ২১:০৭ | আপডেটেড ২৪ জুলাই ২০১৮, ১১:০৭

Valsartan-edit

ক্যান্সারের ঝুঁকি তৈরি করে বলে গণমাধ্যমে খবর আসার পরিপ্রেক্ষিতে ভালসারটান উপাদান সমৃদ্ধ সব ধরনের ওষুধ বাংলাদেশের বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম রোববার সচিবালয়ে এক সভায় এই নির্দেশ দেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উচ্চ রক্তচাপ ও হৃদরোগের রোগীদের চিকিৎসার বিভিন্ন ওষুধে ভালসারটান উপাদানটি ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বলছে, ভালসারটান ওষুধ সেবনে ক্যান্সারের ঝুঁকি রয়েছে। বিশেষ করে লিভার, ফুসফুস ও স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি।

এর পরিপ্রেক্ষিতে ইউরোপ-আমেরিকায় ওষুধটি প্রত্যাহার করা হয়েছে। এখন বাংলাদেশও সেই পদক্ষেপ নিল।

এই ওষুধের প্রয়োজনীয় কাঁচামাল যেন অন্য কোনো ওষুধে না ব্যবহার করা হয় সেদিকে সতর্ক থাকার জন্য সব ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।

ভালসারটান ওষুধ ব্যবহার না করার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে একটি বিশেষজ্ঞ প্যানেল দ্বারা যাচাই বাছাই করে মতামত প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য ওষুধ প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহউদ্দিন, ওষুধ প্রশাসনের পরিচালক ডা. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান উপস্থিত ছিলেন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

নিষেধাজ্ঞার পরও ইউরোপ থেকে ফিরল ৯৫ জন

আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত

৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বাড়িতে কোয়ারেন্টিনে যা করতে হবে

করোনা ভাইরাস: রেকর্ড মৃত্যু ইউরোপে

ইউরোপ থেকে বাংলাদেশে আসা বন্ধ হচ্ছে সোমবার

করোনাভাইরাস: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি

বিদেশফেরতদের মসজিদে না আসার অনুরোধ

সার্ক তহবিল গঠনের প্রস্তাব মোদীর

ইউরোপ থেকে ঢাকায় ফ্লাইট আসা বন্ধ

দেশে নতুন আক্রান্ত দুজন ভালো আছেন

সম্পর্কহীন ও থমকে যাওয়া বিশ্ব

“এ মুহুর্তে ভাইরাস আক্রান্ত কেউ নেই”

কাপড় কাঁচার সাবান বেশি কার্যকর

আক্রান্তদের একজন বাড়ি, দুজনও নিরাপদ

মাস্ক ব্যবহার কারা করবেন?

ভারতে বিমান, নভো ও ইউএস বাংলার ফ্লাইট বাতিল

করোনাভাইরাস: স্কুল-কলেজের ‘অ্যাসেম্বলি’ হবে শ্রেণিকক্ষে

হাম-রুবেলার টিকা শুরু ১৮ মার্চ

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3