ভুটান গেল বাংলাদেশের ওষুধ

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৯ | আপডেটেড ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৯

Medicines-Bhutan

প্রতিবেশী দেশ ভুটানে এক বছরের প্রয়োজনীয় ওষুধ পাঠাল বাংলাদেশ।

বৃহস্পতিবার বুড়িমারী স্থলবন্দরে ভুটান দূতাবাস ও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি ওষুধের ৩৫ মেট্রিক টন চালানটি গ্রহণ করা হয়।

গত বছরের এপ্রিলে ভুটান সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের হেলথ ট্রাস্ট ফান্ডে এক বছরের প্রয়োজনীয় ওষুধ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন।

২০ কোটি টাকার ২৫৮ ধরনের ওষুধ সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাসে ভুটানে পাঠানোর কথা। এর মধ্যে বৃহস্পতিবার ৩৫ মেট্রিক টনের প্রথম চালানটি গেল।

অক্টোবর ও নভেম্বরে একইভাবে ওষুধের পরের চালানগুলো পাঠানো হবে।

এর আগে ২৩ জুলাই সচিবালয়ে বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত সোনাম তবদেন রাবগের কাছে টোকেন ওষুধ তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বাংলাদেশি ওষুধ আমদানিতে বরাবরই আগ্রহ দেখিয়ে আসছে ভুটান সরকার।

২০১৬ সালের হিসেব অনুযায়ী, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ বিশ্বের ৯০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

হরলিক্স রেখে দিয়ে ওষুধ উৎপাদন বন্ধ করছে গ্লাক্সোস্মিথক্লাইন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বিএসএমএমইউর ৫ শিক্ষার্থী

তৃণমূলে চিকিৎসক দিতে মন্ত্রীকে ডিসিদের সুপারিশ

ওসমানী মেডিকেলে কিশোরী ধর্ষণের প্রমাণ মিলেছে: পুলিশ

যুক্তরাষ্ট্রে পুরস্কার পাচ্ছেন ডা. কনক কান্তি

বেসরকারি হাসপাতালগুলোকে সহায়তার আশ্বাস

ভোটের প্রচারে থাকায় ওসমানীর অধ্যক্ষ, সিভিল সার্জনকে শোকজ

ওসমানিতে ‘ধর্ষণ’ তদন্তের সময় বাড়ানোর আবেদন

স্বাস্থ্যসেবায় টানাতে হবে মূল্য তালিকা

হেপাটাইটিস এড়াতে সচেতন হতে আহ্বান

মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় হাসপাতালগুলোকে অনুদান

রামেকে লিভার রোগীর তুলনায় শয্যা কম

ভালসারটান ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ

এপেক্স ক্লাবের মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা

৪ চিকিৎসকের বিরুদ্ধে রাইফার বাবার মামলা

সিলেট কিডনি ফাউন্ডেশনের যাত্রা শুরু

কঠিন খবরটি ছেলেকে দেওয়ার কঠিন কাজটি করলেন সোনালী

মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা করবে এপেক্স বাংলাদেশ

‘ঘুষ ছাড়া চলে না’ ঢাকার সিভিল সার্জন অফিস

১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল হবে ৮ বিভাগে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3