যোগ দিবসের প্রস্তুতি ভারতীয় হাই কমিশনের

নিউজ ডেস্ক, হেলথ নিউজ | ১২ জুন ২০১৮, ১৯:০৬ | আপডেটেড ১২ জুন ২০১৮, ০৭:০৬

yoga

গত বছরের মতো এবারও যোগ দিবস পালন করছে ভারতীয় হাইকমিশন। আগামী ২১ জুন হাইকমিশনের উদ্যোগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকাল সাড়ে ৫টায় হবে মূল অনুষ্ঠান।

ওই অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীদের আমন্ত্রণ জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

তার আগে মঙ্গলবার হাইকমিশন চত্ত্বরে এক প্রস্তুতিমূলক অনুশীলনের আয়োজন করা হয়। এতে শিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যোগ-অনুরাগীরা অংশ নেন।

অনুশীলনে যোগ দিয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, “গতবছর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৫ হাজার মানুষ যোগ দিবসে অংশ নিয়েছিলেন। এবার তার চেয়ে বেশি অংশ নেবেন আশা করি।”

তিনি জানান, উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

যোগ দিবসের ওই অনুষ্ঠানে লাকি কুপন ড্র অনুষ্ঠিত হবে। এতে প্রথম পুরস্কার থাকবে টাটার গাড়ি, দ্বিতীয় পুরস্কার বাজাজ মটর সাইকেল। তৃতীয় পুরস্কার হলিডে প্যাকেজ ঢাকা-দিল্লি, চতুর্থ পুরস্কার ঢাকা-কলকাতা হলিডে প্যাকেজ এবং সোনারগাঁয়ে হোটেল একদিন থাকা-খাওয়া।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিনামূল্যে যোগ ম্যাট, টি-শার্ট ও সৌজন্যমূলক উপহার পাবেন।

২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটা করে দিনটি পালন করেন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

দেশে তৈরি হল পিবি ৫৬০ ভেন্টিলেটরের প্রোটোটাইপ

মৃত্যু বেড়ে ১৬৩, আক্রান্ত ৭১০৩

নতুন শনাক্ত: ২৮ মার্চ-শূন্য, ২৮ এপ্রিল-৫৪৯ জন

মৃত্যু ছাড়ালো দেড়শ

দেশে করোনা সংক্রমণ ৫ হাজার ছাড়াল

পৃথিবীর ২ লাখ মানুষ মারা গেলেন

মৃত্যু ঠেকলো ১৪০ জনে, ২১ ল্যাবে পরীক্ষা শুরু

মৃত্যু বেড়ে ১৩১, নতুন রোগী একদিনেই ৫ শতাধিক

মৃত্যু ১২৭ জনের, আক্রান্ত ছাড়াল ৪০০০

ছুটি বাড়ছে ৫ মে পর্যন্ত

দেশে মৃত্যু বেড়ে ১২০, নতুন আক্রান্ত ৩৯০

ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে করোনা রোগী শনাক্ত

আক্রান্ত ৩০০০ ছাড়াল, মৃত্যু ১১০

দেশে মৃত্যু ১০০ ছাড়াল

করোনা মোকাবেলায় বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শক কমিটি

করোনাভাইরাস: মৃত্যু ৯১, আক্রান্ত ২৪৫৬

করোনাভাইরাস: মৃত্যু ৮৪, আক্রান্ত বেড়ে ২১৪৪

করোনায় আক্রান্ত ৮০ শতাংশের চিকিৎসার প্রয়োজন হয় না: স্বাস্থ্যমন্ত্রী

একদিনেই ১৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬

পুরো দেশ সংক্রমণের ঝুঁকিতে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3