সপ্তাহ ধরেই মৃত্যু কমপক্ষে ৩৫

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২১ জুন ২০২০, ১৮:০৬ | আপডেটেড ২১ জুন ২০২০, ০৬:০৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা পৌণে ১৪ লাখ ছাড়িয়ে গেছে। না দেখা এক নতুন ঘাতকের কাছে পৃথিবীর ১৩ লাখ ৭৭ হাজার জনের বেশি মানুষ হেরে গেলেন। প্রতি ২৪ ঘন্টায় মৃত্যুর গতি তা ১৪ লাখের নিয়েই যেনো নিয়ে চলেছে। সর্বত্রই এখনো অসহায় আত্মসমর্পণ।

টানা এক সপ্তাহ ধরেই দেশে প্রতিদিন কমপক্ষে ৩৫ জনের মৃত্যু ঘটছে করোনাভাইরাসে। মাঝে ৫৩ জনের পর অবশ্য গত একদিনে মারা গেছেন ৩৯ জন। আক্রান্তও বেড়েছে গতকালের তুলনায়। ১৫ হাজার ৫৮৫ টি নমুনা পরীক্ষায় প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ৩ হাজার ৫৩১ জনের শরীরে।

রোববার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এই নিয়ে রোববার পর্যন্ত দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। আক্রান্তদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৪ জন। আর গত একদিনে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।

নতুন মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১২ জন করে মৃত্যু হয়েছে ৪১-৫০ ও ৫১-৬০ বছর বয়সীদের। চারজনের বয়স ৬১-৭০ বছর, দুজনের বয়স ৭১-৮০; একজন করে মৃত্যু হয়েছে ০-১০, ৩১-৪০ ও ৮১-৯০ বছর বয়সীদের। মধ্যে ৩৫ জন পুরুষ, চারজন নারী। হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৩ জনের, বাসায় মৃত্যু হয়েছে ছয়জনের।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহীর দুজন, খুলনা ও বরিশাল বিভাগের চারজন করে এবং সিলেট ও রাজশাহী বিভাগের একজন করে।

চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৩১ জনকে, ছাড় পেয়েছেন ৩৫৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৯০ জন। অন্যদিকে বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩ হাজার ২০৫ জন।

এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয় বলছে, রোববার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে মারা গেছে ৪ লাখ ৬৭ হাজারের বেশি। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৭ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ। 

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

৩১ শয্যার জনবলে চলছে শ্রীমঙ্গলের ৫০ শয্যার হাসপাতাল

শীতে শিশুদের নিউমোনিয়া থেকে সতর্ক থাকার পরামর্শ

হতদরিদ্রদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

পুরুষত্বহীনতায় বিচ্ছেদ বাড়ছে?

মুন্সীগঞ্জে দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক উদ্বোধন

রাজশাহীর ডেঙ্গু ঢাকা থেকে!

ওয়াসার পানি পরীক্ষায় ৫ সদস্যের কমিটি

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের যাত্রা শুরু

এমন ডাক্তার-নার্স কোথায় পাবেন: প্রধানমন্ত্রী

অস্ত্রোপচারে শিশুর জন্ম বৃদ্ধির কারণ ‘বাণিজ্যিক’

চিকিৎসকদের খোঁজ চাইল হাই কোর্ট

সিলেটে ৭ কোটি টাকার সিভিল সার্জন ভবন উদ্বোধন

রাজশাহীতে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিস্থাপন

দেশে প্রায় ১৫ লাখ শিশু দৃষ্টি স্বল্পতায়

সিলেটের ওসমানীনগরে নতুন হাসপাতাল

পরিশোধিত পানিতেও ক্ষতিকর ব্যাকটেরিয়া!

শিশু জন্মে অস্ত্রোপচার সবচেয়ে বেশি খুলনায়

দেশে মানসিক রোগী দুই কোটি, চিকিৎসক দুইশ!

ডাক্তার কেন থাকে না, আক্ষেপ প্রধানমন্ত্রীর

ক্যান্সারাক্রান্ত শিশুদের জন্য বিশেষ তহবিলের দাবি

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3