হতদরিদ্রদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৮ নভেম্বর ২০১৮, ২০:১১ | আপডেটেড ১৪ নভেম্বর ২০১৮, ০৯:১১

PM-BSMMU

হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এ অনুদান সংশ্লিষ্টদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।

যেসব রোগীর ৩০ টাকা দামের টিকেট কেটে সেবা নেওয়ারও সক্ষমতা নেই, তাদের জন্য একটি তহবিল তৈরির জন্য প্রধানমন্ত্রী এর আগে দুই দফায় ১৫ কোটি টাকা অনুদান দিয়েছিলেন বঙ্গবন্ধু মেডিকেল (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে।

গত সেপ্টেম্বরে বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করতে গিয়ে তিনি আরও ১০ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন, যা বৃহস্পতিবার হস্তান্তর করা হল।

গণভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য শহীদুল্লাহ শিকদারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।

একই অনুষ্ঠানে প্রবীর মিত্র ও কানিজ ফাতেমা জলিকে ৩০ লাখ টাকা করে এবং নূতন ও আব্দুল কুদ্দুস বয়াতীকে ২০ লাখ করে অনুদান দেন প্রধানমন্ত্রী্।

এছাড়া আবাহনীর মহাব্যবস্থাপক সুবাস সোমকে ২০ লাখ, সাংবাদিক মনজুর মোরশেদ খানকে ১০ লাখ টাকা অনুদান দেন তিনি।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডাক্তার হিসেবে কি মেয়েরা ভালো?

মান নিয়ে সংশয়, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ

স্বাস্থ্যমন্ত্রীর ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

লিভার সিরোসিসের রোগী বেড়েছে রাজশাহীতে

স্বাস্থ্যসেবায় মূল্য তালিকা ১৫ জানুয়ারির মধ্যে

নতুন ৪ মেডিকেল কলেজে শুরু হল ক্লাস

শীতে ধারণ ক্ষমতার ৩ গুণ শিশু রামেকে

শীতের কাঁপনে সিলেটে হাসপাতালে বাড়ছে ভিড়

স্বাস্থ্যমন্ত্রী হলেন জাহিদ মালেক

রামেকে যুক্ত হচ্ছে আরও ৫টি বিভাগ

অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহারে ঝুঁকিতে স্বাস্থ্য

ভোটের মাঠে চিকিৎসক যারা

বিদেশ থেকে এইডস নিয়ে দেশে

সিলেটে ডিজিটাল সেন্টারে মিলবে জন্ম নিবন্ধন, স্বাস্থ্যসেবা

সাড়ে ৩ লাখ শিশু এইডসে মৃত্যুর ঝুঁকিতে

ডাক্তার পরিচয় দিয়ে অপারেশনও করছেন তারা!

অস্ত্রোপচারে ক্লিনিক মালিক!

১০ লাখে একজন ফিজিয়াট্রিস্ট!

নানা কর্মসূচিতে পালিত ডায়াবেটিস দিবস

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অন্দরে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3