১৪ জুলাই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৪ জুলাই ২০১৮, ২০:০৭ | আপডেটেড ১০ জুলাই ২০১৮, ১২:০৭

vitamin-a

আগামী ১৪ জুলাই রাজধানীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এছাড়া সারাদেশের শিশুদেরও এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ সালাহ্উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালকসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ১৪ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪৫ হাজার ২৯২ জন শিশুকে ১ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১১ হাজার ৮২৫ জন শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ১ হাজার ৪৮৭টি কেন্দ্রে ২ হাজার ৯৭৪ জন স্বেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজার এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করবেন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

নানা কর্মসূচিতে পালিত ডায়াবেটিস দিবস

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অন্দরে

বেসরকারি মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

৩১ শয্যার জনবলে চলছে শ্রীমঙ্গলের ৫০ শয্যার হাসপাতাল

শীতে শিশুদের নিউমোনিয়া থেকে সতর্ক থাকার পরামর্শ

হতদরিদ্রদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

পুরুষত্বহীনতায় বিচ্ছেদ বাড়ছে?

মুন্সীগঞ্জে দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক উদ্বোধন

রাজশাহীর ডেঙ্গু ঢাকা থেকে!

ওয়াসার পানি পরীক্ষায় ৫ সদস্যের কমিটি

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের যাত্রা শুরু

এমন ডাক্তার-নার্স কোথায় পাবেন: প্রধানমন্ত্রী

অস্ত্রোপচারে শিশুর জন্ম বৃদ্ধির কারণ ‘বাণিজ্যিক’

চিকিৎসকদের খোঁজ চাইল হাই কোর্ট

সিলেটে ৭ কোটি টাকার সিভিল সার্জন ভবন উদ্বোধন

রাজশাহীতে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিস্থাপন

দেশে প্রায় ১৫ লাখ শিশু দৃষ্টি স্বল্পতায়

সিলেটের ওসমানীনগরে নতুন হাসপাতাল

পরিশোধিত পানিতেও ক্ষতিকর ব্যাকটেরিয়া!

শিশু জন্মে অস্ত্রোপচার সবচেয়ে বেশি খুলনায়

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3