৫৩ থেকে মৃত্যু নামলো ৪৩-এ

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৭ জুন ২০২০, ১৬:০৬ | আপডেটেড ১৭ জুন ২০২০, ০৪:০৬

corona-virus-final

করোনাভাইরাস শনাক্ত এবং মৃত্যু নিয়ে এক মাস আগেও যতটা স্বস্তিতে ছিল বাংলাদেশ, ঠিক ততোটাই বিপরীত অবস্থা এখন।

দিনে পাওয়া হাতে গোনা শণাক্তের সংখ্যা এখন ২৪ ঘন্টায় ৪ হাজারও ছাড়িয়ে গেছে। অবশ্য আগের দিনের ৫৩ মৃত্যু কমেছে ৪৩ জনে। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৪৮৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ১৮৯ জন। ফলে মাঝখানে অসুস্থ হয়ে আছেন ৫০ হাজারের বেশি মানুষ।

বুধবার দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনের এসব তথ্য উঠে আসে। এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় আরো ৪৩ জন মারা যাওয়ায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩০৫ জনে।  বিশ্লেষণ বলছে, ২৪ ঘণ্টার শনাক্তের রেকর্ডে কানাডাকে অতিক্রমের পথে বাংলাদেশ। কারণ গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও চার হাজার ৮ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১-৯০ বছরের মধ্যে ২ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৯ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৯ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৪ জন, ২১-৩০ বছরের একজন, ১১-২০ বছরের মধ্যে একজন, শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ২ জন, সিলেট বিভাগে একজন, ময়মনসিংহে ২ জন এবং  রংপুর বিভাগে একজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৭ জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন ১৫ জন। আর হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন একজন।

এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয় বলছে, বুধবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮২ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে মারা গেছে ৪ লাখ ৪৬ হাজারের বেশি। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৩ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ। 

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

হার্ট অ্যাটাক: যে ৬টি লক্ষণে সচেতন হবেন

পুরোপুরি শঙ্কামুক্ত নন তামিম ইকবাল

চিকিৎসকদের জন্য ‘বাংলাদেশ হেলথ সার্ভিসেস’ প্রতিষ্ঠার সুপারিশ করবে সংস্কার কমিশন

ঈদের ছুটিতে হাসপাতালে সেবা দিতে ১৬ নির্দেশনা

কোলোরেক্টাল ক্যানসার: কোন লক্ষণে সতর্ক হবেন

নার্সিংয়ে ভর্তি, আবেদন ও পরীক্ষার তারিখ পরিবর্তন

টঙ্গীতে চালু হলো ‘সুখী সেবা কেন্দ্র’

মশা নিয়ন্ত্রণে থাকবেন সাড়ে ৫ হাজার স্বেচ্ছাসেবক

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদল

ভিটামিন-এ প্লাস: পাবে সোয়া ২ কোটি শিশু

কুমিল্লা মেডিকেলে চিকিৎসকদের শাটডাউন, ভোগান্তিতে রোগীরা

বিশ্বের সবচেয়ে দূষিত ২০ শহরের ১৯টিই এশিয়ার

৪১ জেলায় নতুন সিভিল সার্জন

রোজা রেখে পর্যাপ্ত ঘুমানো জরুরি

হত্যার হুমকি সাংবাদিক বোরহানুল হককে

বিএসএমএমইউয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু

জলবায়ু পরিবর্তন: আসছে তীব্র গরম-তাপপ্রবাহ

জুলাই বিপ্লবে আহতদের সুচিকিৎসায় থাকবে সর্বোচ্চ অগ্রাধিকার: স্বাস্থ্য উপদেষ্টা

১৪টি হাসপাতাল থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম বাদ

দিল্লির বায়ুদূষণ ঠেকাতে কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3