অতিরিক্ত ওজন বাড়াচ্ছে ক্যান্সার: গবেষণা

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ | ৩ অক্টোবর ২০১৮, ২৩:১০ | আপডেটেড ৭ অক্টোবর ২০১৮, ০৮:১০

MG-edit

অতিরিক্ত ওজন বা স্থুলতার কারণে যুক্তরাজ্যে ক্যান্সার আক্রান্তের হার বাড়ছে বলে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে। ক্যান্সার প্রতিরোধে পাঁচটি কারণও খুঁজে পেয়েছেন গবেষকরা।

যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা কেন্দ্র পরিচালিত এ গবেষণায় বলা হয়, প্রতি বছর মোট আক্রান্ত ক্যান্সারের তিন শতাংশেরও বেশি (প্রায় ১ লাখ ৩৫ হাজার) নিরাময়যোগ্য।

যুক্তরাজ্যে ক্যান্সার প্রতিরোধের যে প্রধান পাঁচটি কারণ এ গবেষণায় উঠে এসেছে তার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ধূমপান। অবশ্য ২০১১ সালে ধূমপানের কারণে ১৯ দশমিক ৪ শতাংশ মানুষ ক্যান্সার আক্রান্ত হলেও বর্তমানে তা কমে ১৫ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।

প্রতিরোধযোগ্য কারণগুলোর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে অতিরিক্ত ওজন বা স্থুলতা এবং সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব। গবেষণায় বলা হয়েছে, মোট ক্যান্সার আক্রান্তের ক্ষেত্রে ৬ দশমিক ৩ শতাংশের কারণই হলো অতিরিক্ত ওজন। ২০১১ সালে যা ছিলো ৫ দশমিক ৫ শতাংশ।

আর অতি বেগুনি রশ্মির কারণে প্রতিবছর প্রায় ১৩ হাজার ৬শ’ জন স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়- মোট ক্যান্সারের ক্ষেত্রে যার হার ৩ দশমিক ৮ শতাংশ।

স্থুলতা বিষয়ক এ ‘স্বাস্থ্য হুমকি’ মোকাবেলায় আরো পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও গবেষণায় বলা হয়।

অন্য দুই কারণ হল মদ পান ও স্বল্প পরিমাণে আঁশ জাতীয় খাবার গ্রহণ।

স্কটল্যান্ডে ৪১ দশমিক ৫ শতাংশ, নর্দার্ন আয়ারল্যান্ডে ৩৮ শতাংশ, ওয়েলসে ৩৭দশমিক ৮ শতাংশ ও ইংল্যান্ডে ৩৭.৩ শতাংশ ক্যান্সারের কারণ নিরাময়যোগ্য বলেও তথ্য পাওয়া গেছে। তবে সার্বিকভাবে নিরাময়যোগ্য ক্যান্সারের হার বর্তমানে কমে ৩৭.৭ শতাংশে দাঁড়িয়েছে। ২০১১ সালে এ হার ছিল ৪২.৭ শতাংশ।

ক্যান্সার গবেষণা কেন্দ্র জানায়, প্রাপ্ত সংখ্যা থেকে বোঝা যাচ্ছে, ধূমপান প্রতিরোধে যেসব কৌশল ব্যবহার করা হচ্ছে তা কাজে লেগেছে। তবে স্থুলতা বিষয়ক সমস্যা প্রতিরোধে আরো বেশি কাজ করা উচিত।

এ গবেষণা কেন্দ্রের অধ্যাপক লিন্ডা বাউল্ড বলেন, “বর্তমানে স্থুলতাই হচ্ছে সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি এবং কিছু করা না গেলে পরিস্থিতি আরো খারাপ হবে।”

ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক মেল গ্রেভস বলেন, অনেক ধরনের ক্যান্সার যে প্রতিরোধযোগ্য তা এ গবেষণাটি প্রমাণ করেছে। তবে স্থুলতা বা কম আঁশ জাতীয় খাবার গ্রহণেই যে ক্যান্সার হয়- এটা একধরনের সরলীকরণ এবং এ বিষয়ে আরো গবেষণা হওয়া প্রয়োজন।

স্থুলতা এড়ানো গেলে ক্যান্সারের হার কতটা কমবে তা নিশ্চিত হওয়া না গেলেও সংখ্যাটা যে তাৎপর্যপূর্ণ হবে তা নিশ্চিত বলেও জানান অধ্যাপক গ্রিভস।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

করোনাভাইরাস: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি

বিদেশফেরতদের মসজিদে না আসার অনুরোধ

সার্ক তহবিল গঠনের প্রস্তাব মোদীর

ইউরোপ থেকে ঢাকায় ফ্লাইট আসা বন্ধ

দেশে নতুন আক্রান্ত দুজন ভালো আছেন

সম্পর্কহীন ও থমকে যাওয়া বিশ্ব

“এ মুহুর্তে ভাইরাস আক্রান্ত কেউ নেই”

কাপড় কাঁচার সাবান বেশি কার্যকর

আক্রান্তদের একজন বাড়ি, দুজনও নিরাপদ

মাস্ক ব্যবহার কারা করবেন?

ভারতে বিমান, নভো ও ইউএস বাংলার ফ্লাইট বাতিল

করোনাভাইরাস: স্কুল-কলেজের ‘অ্যাসেম্বলি’ হবে শ্রেণিকক্ষে

হাম-রুবেলার টিকা শুরু ১৮ মার্চ

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

করোনা: আক্রান্তদের দুজন সুস্থ হয়ে উঠেছেন

নিয়ন্ত্রণে চীন, অবরুদ্ধ ইতালিতে বাড়ছে মৃতের তালিকা

করোনাভাইরাস: শাহজালালসহ পাঁচ বন্দরে থার্মাল স্ক্যানার

ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ৫৬

মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ জন ‘হোম কোয়ারেন্টিনে’

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3