আক্রান্ত দুই’শ পার, মৃত্যু আরো ৭

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৩ এপ্রিল ২০২০, ১৫:০৪ | আপডেটেড ১৪ এপ্রিল ২০২০, ০৪:০৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা পৌণে ১৪ লাখ ছাড়িয়ে গেছে। না দেখা এক নতুন ঘাতকের কাছে পৃথিবীর ১৩ লাখ ৭৭ হাজার জনের বেশি মানুষ হেরে গেলেন। প্রতি ২৪ ঘন্টায় মৃত্যুর গতি তা ১৪ লাখের নিয়েই যেনো নিয়ে চলেছে। সর্বত্রই এখনো অসহায় আত্মসমর্পণ।

দেশে একদিনে সর্বোচ্চ ২০৯ জনের দেহে মিললো করোনাভাইরাস। এ নিয়ে দেশে হাজার পার হলো আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা শেষে আক্রান্তের এ খবর দেয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের অনলাইন ব্রিফিংয়ে এ ভাইরাসে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর খবরও এলো। এ সময় জানানো হয়, করোনা আক্রান্তে আরো ৭ মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে। আর আক্রান্ত হবার শুরু থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাটা এখন ৪২ জন। অবশ্য ২৪ ঘন্টায় কেউ সুস্থ হয়ে বাড়ি ফেরেননি। ফলে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা ১৩ হাজার ১২৮ জনের মধ্যে এ নিয়ে দেশব্যাপি আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২ জনে দাঁড়ালো।   

মঙ্গলবার দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য তুলে ধরেন।

নাসিমা সুলতানা জানান ‘এখন পর্যন্ত সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন সবমিলিয়ে ২৬ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৯ জনকে।’

তিনি জানান, এ মুহুর্তে আইসোলেশনে আছেন মোট ৩৮৩ জন। এরমধ্যে নতুন আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৯ জন। অন্যদিকে নতুন ৫ জনসহ এ পর্যন্ত আইসোলেশন থেকে ৪ হাজার ৪২ জন ছাড়া পেয়েছেন। তিনি জানান, খুব শিগগিরই দেশের আরো ৯টি প্রতিষ্ঠানে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ শুরু হতে যাচ্ছে।   

এর আগে সোমবারের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সতর্ক করেন, ইতিমধ্যেই কমিউনিটি সংক্রমণ শুরু হয়ে গেছে। এটি ছড়িয়ে পড়া বন্ধ করতে সবচেয়ে বড় অস্ত্র হলো ঘরে থাকা, ঘরে থাকা এবং ঘরে থাকা।

বরাবরের মতোই অধিদপ্তর বলছে, আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকার মানুষই বেশি। এরপরই আছে নারায়নগঞ্জ জেলা।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

সরকারি অ্যাম্বুলেন্সে যেন পিকনিক না হয়: স্বাস্থ্যমন্ত্রী

ওসমানী মেডিকেলে ‘ধর্ষণ’ তদন্তে কমিটি

রোগীর স্বজনকে ধর্ষণ: ইন্টার্ন চিকিৎসক আটক

মানসিক অসুস্থতার মিথ্যা সনদে জেল-জরিমানা

জনসন অ্যান্ড জনসনকে ৪৭০ কোটি ডলার জরিমানা

ভিটামিন এ ক্যাম্পেইনে কমেছে রাতকানা রোগী

নিঃশব্দ ঘাতক হয়ে আসছে যৌনরোগ ‘এমজি’

জন্মনিয়ন্ত্রণ ‘থমকে’ আছে

বিএসএমএমইউতে ৪৫ বিভাগে নতুন চেয়ারম্যান

চিকিৎসা সেবায় ধর্মঘট ডাকাকে ‘অন্যায়’ বলল হাইকোর্ট

চট্টগ্রামে হাসপাতাল ধর্মঘট স্থগিত

চট্টগ্রামে ম্যাক্সকে জরিমানার পর হাসপাতালে সেবা বন্ধ

চট্টগ্রামে ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ

রাইফার মৃত্যু: চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ

ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ

সিলেটে বন্যা পরবর্তী রোগ এড়াতে তৎপর প্রশাসন

লাশ লুকানোর চেষ্টা, ব্যর্থ হয়ে উধাও সবাই!

ম্যাক্স হাসপাতালের দুই চিকিৎসক চাকরিচ্যুত

রাইফার মৃত্যুতে ম্যাক্স হাসপাতালের ‘গাফিলতি’

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3