আরও ১৬ জন মারা গেলেন

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৬ মে ২০২০, ১৫:০৫ | আপডেটেড ১৬ মে ২০২০, ০৩:০৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা পৌণে ১৪ লাখ ছাড়িয়ে গেছে। না দেখা এক নতুন ঘাতকের কাছে পৃথিবীর ১৩ লাখ ৭৭ হাজার জনের বেশি মানুষ হেরে গেলেন। প্রতি ২৪ ঘন্টায় মৃত্যুর গতি তা ১৪ লাখের নিয়েই যেনো নিয়ে চলেছে। সর্বত্রই এখনো অসহায় আত্মসমর্পণ।

টানা ২ দিন দেশে করোনাভাইরাসে আক্রান্ত কমপক্ষে ১৫ জন করে মারা গেলেন। এক মাস আগেও যেখানে আক্রান্তের মোট সংখ্যা ছিল দেড় হাজার জন, সেখানে এখন তা প্রায় ২১ হাজারের ঘরে পৌছেছে। অন্যদিকে মৃত্যু ছাড়িয়েছে ৩শ’র ঘর। অবশ্য গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩৫ জন। 

শনিবার দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক  অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। মারা যাওয়া সবাই পুরুষ। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন  ৯৩০ জন করোনা রোগী। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ২০ হাজার ৯৯৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন চার হাজার ১১৭ জন।

তিনি জানান, এর মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের দু’জন এবং রংপুর বিভাগের দু’জন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা শহরের সাত জন, ঢাকা জেলার দু’জন এবং গাজীপুর, মুন্সীগঞ্জ এবং নরসিংদীতে একজন করে রয়েছেন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন,  ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।

নাসিমা সুলতানা জানান, ঢাকার ১২টি এবং ঢাকার বাইরে ২১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ছিল ছয় হাজার ৫০১টি, আর পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ৭৮২টি। সারাদেশের ৪১টি ল্যাবের মধ্যে ঢাকার ১২টি এবং ঢাকার বাইরের ২১টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল এটি। ঢাকার ৮টি ল্যাবের ফলাফল এখনও এসে পৌঁছায়নি।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩৪৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন তিন হাজার ৪৬ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫১ জন। এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন এক হাজার ৫৩০ জন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

করোনাভাইরাস: স্পেনে মৃত্যু ছাড়িয়েছে ৪ হাজার

করোনাভাইরাসে পুরুষের মৃত্যুঝুঁকি বেশি

চীন থেকে এল টেস্ট কিট-পিপিই

করোনাভাইরাস: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন

করোনাভাইরাস: স্পেনে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩৮ জনের

করোনাভাইরাস: আরও একজনের মৃত্যু

মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি করা যাবেনা

করোনাভাইরাস: মৃত্যু ৪, আক্রান্ত বেড়ে ৩৯

দ্রুতগতির ও করুনা ছাড়া করোনাভাইরাস

দেশে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত বেড়ে ৩৩

আরও ৩ করোনা রোগী শনাক্ত: আক্রান্তের সংখ্যা ২৭

করোনায় মৃত ব্যক্তির দাফন যেভাবে

করোনাভাইরাস: বাংলাদেশকে প্রতিরোধ সরঞ্জাম দেবেন জ্যাক মা

মৃত্যুর মড়কে আধুনিক ইউরোপ

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ চলছে বিশ্বজুড়ে

করোনায় ২২ লাখ মানুষের মৃত্যুর আভাস আমেরিকায়

প্রয়োজনে ‘লকডাউন’ করার পরামর্শ ডব্লিউএইচওর

করোনাভাইরাসে দেশে দ্বিতীয় মৃত্যু

প্রতি ঘন্টায় ২৬ জনের মৃত্যু ইতালিতে

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ডব্লিউএইচও’র পরামর্শ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3