আরও চারজন শনাক্ত, তবে ভালো আছেন তারা

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৭ মার্চ ২০২০, ১৫:০৩ | আপডেটেড ২৭ মার্চ ২০২০, ০৪:০৩

corona-virus-final

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে যে ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে নতুন করে করোনাভাইরাসে আরও চার জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন চিকিৎসক।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। সারাদেশে আতংক ছড়ানোর এখন পর্যন্ত সব মিলিয়ে এক হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

কোভিড-১৯ নিয়ে শুক্রবার আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে বলে ধারনা করা হচ্ছে, তবে এটা ব্যাপকভাবে হয়নি।

তিনি বলেন, নতুন আক্রান্তরা পুরনো রোগীদের সংস্পর্শে এসেছিলেন। এদের মধ্যে দুই জন চিকিৎসক। দুই জন ঢাকার আর দুই জন ঢাকার বাইরের। জানালেন, রোগের বিস্তার অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

মীরজাদি বলেন, নতুন আক্রান্ত হওয়া চার জনের মধ্যে তিন জন নারী, একজন পুরুষ। তবে চারজনের অবস্থা স্বাভাবিক আছেন, কারও কোনও জটিলতা নেই। এদের মধ্যে তিনজন এর আগে চিহ্নিত হওয়া রোগীর সংস্পর্শে এসেছিলেন, একজন আগে চিহ্নিত একটি ক্লাস্টারভুক্ত।

পরিচালক জানান, নতুন শনাক্তকারীর একজনের বয়স ২০-৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, একজনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে ও একজনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে।

আইইডিসিআর পরিচালক বলেন, এটা নিশ্চিত যে রোগের বিস্তার বৃদ্ধি পাচ্ছে। আর সে অনুযায়ী বিভিন্ন জায়গায় পরীক্ষার বিষয়টিও সম্প্রসারিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন। সেরে উঠেছেন ১১ জন। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩২ জন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

হার্টের রিংয়ের দাম কমল ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত

ক্যান্সারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব

হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

বাংলাদেশকে ৪০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক

ডেঙ্গু চিকিৎসায় ৮০% ব্যয় বহন করবে বেসরকারি সেবা প্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

কিডনি সুস্থ রাখতে কী খাবেন

বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: ময়নাতদন্ত না হলে বিবাদীর ‘লাভ’, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল

প্রেসিডেন্ট ট্রাম্পের ওজন বেড়েছে, কমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা

স্তন ক্যান্সারে রোগীর কেমোথেরাপি এড়ানো সম্ভব বলছে গবেষণা

দাবদাহ: স্বাস্থ্য অধিদপ্তরের ৭ পরামর্শ

ডিএনসিসি কোভিড হাসপাতালে ‘হিট স্ট্রোক সেন্টার’ চালু

রাজশাহীতে তাপমাত্রা কমল ৮ দশমিক ৪ ডিগ্রি

বিদেশে চিকিৎসা: নেওয়া যাবে ১৫ হাজার ডলার

বাজার সিন্ডিকেট ভাঙতে কি স্থায়ী কমিশন হচ্ছে

তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস

গরমে সুস্থ থাকুন

তাপপ্রবাহ কমবে, আছে বৃষ্টির সুখবর

চিকিৎসকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে: ইউনূস

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3