ইংল্যান্ডে কিশোরদের জন্য নিষিদ্ধ হচ্ছে এনার্জি ড্রিংকস

নিউজ ডেস্ক, হেলথ নিউজ | ৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৯ | আপডেটেড ৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৯

Energy-Drink-englnad

স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় শিশু-কিশোরদের জন্য এনার্জি ড্রিংকস নিষিদ্ধ করতে যাচ্ছে ইংল্যান্ড।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে এই নিষেধাজ্ঞার পক্ষে।

সিদ্ধান্ত চূড়ান্ত হলে নির্দিষ্ট বয়সসীমার নিচের কেউ এনার্জি ড্রিংকস কিনতে পারবে না।

এনার্জি ড্রিংকসে থাকা উচ্চ মাত্রার চিনির জন্য এই নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে, যা স্থূলতাসহ বেশ কয়েকটি রোগের অন্যতম কারণ।

ইংল্যান্ড নিষেধাজ্ঞার পথে হাঁটলেও যুক্তরাজ্যের অন্য দেশগুলো স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও ওয়েলস তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে।

উন্নত বিশ্বের অনেক দেশের মতো যুক্তরাজ্যেও শিশুদের স্থূলতা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে তরুণ-তরুণীদের মধ্যে মুটিয়ে যাওয়ার হার সবচেয়ে বেশি।

যুক্তরাজ্যের জনস্বাস্থ্যমন্ত্রী স্টিভ ব্রেইন বলেছেন, “আমাদের শিশুরা এরই মধ্যে ইউরোপের অন্য দেশগুলোর চেয়ে ৫০ শতাংশ বেশি এনার্জি ড্রিংকস পান করে ফেলেছে। ক্লাসে তাদের মনোযোগহীনতা নিয়ে শিক্ষকরা উদ্বিগ্ন। শিশুদের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।”

অন্য কোমল পানীয় থেকে শক্তিবর্ধক এই পানীয়গুলোতে চিনি ও ক্যাফেইনের পরিমাণ অনেক বেশি থাকে।

এনার্জি ড্রিংসের ২৫০ মিলি লিটারের একটি ক্যানে ৮০ মিলিগ্রামের মতো ক্যাফেইন থাকে। এর সঙ্গে তুলনা করলে দেখা যায় ৩৩০ মিলি লিটারের একটি কোকা-কোলার ক্যানে ক্যাফেইন থাকে ৩২ মিলিগ্রাম।

 এর প্রভাবে স্থূলতার পাশাপাশি দন্তক্ষয়, টাইপ ‍টু ডায়াবেটিস, মাথা ব্যথা ও ঘুম নিয়ে সমস্যায় পড়েছে যুক্তরাজ্যের কিশোর-কিশোরীরা।

শিক্ষকরা বলছেন, এসব সমস্যায় আক্রান্তরা ক্লাসে অনমনোযোগী হয়ে পড়ছে।

সরকার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করার আগেই বিভিন্ন দোকান ইতোমধ্যে ১৬ বছরের কম বয়সীদের কাছে এনার্জি ড্রিংকস বিক্রি বন্ধ করে দিয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

শিশুকে মোবাইল ফোন থেকে দূরে রাখার উপায়

নকশা বহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঢাকার বায়ুদূষণ রোধে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫

দেশ উন্নয়নশীল হলে ‘ওষুধের দাম বাড়বে’

ইমিউন কোষ নিয়ে চীনা গবেষকদের আবিষ্কার

রোহিঙ্গাদের খাদ্যসহায়তা বরাদ্দ কমছেনা

দুদিন পর বাসায় যেতে পারবেন তামিম

হার্ট অ্যাটাক: যে ৬টি লক্ষণে সচেতন হবেন

পুরোপুরি শঙ্কামুক্ত নন তামিম ইকবাল

চিকিৎসকদের জন্য ‘বাংলাদেশ হেলথ সার্ভিসেস’ প্রতিষ্ঠার সুপারিশ করবে সংস্কার কমিশন

ঈদের ছুটিতে হাসপাতালে সেবা দিতে ১৬ নির্দেশনা

কোলোরেক্টাল ক্যানসার: কোন লক্ষণে সতর্ক হবেন

নার্সিংয়ে ভর্তি, আবেদন ও পরীক্ষার তারিখ পরিবর্তন

টঙ্গীতে চালু হলো ‘সুখী সেবা কেন্দ্র’

মশা নিয়ন্ত্রণে থাকবেন সাড়ে ৫ হাজার স্বেচ্ছাসেবক

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদল

ভিটামিন-এ প্লাস: পাবে সোয়া ২ কোটি শিশু

কুমিল্লা মেডিকেলে চিকিৎসকদের শাটডাউন, ভোগান্তিতে রোগীরা

বিশ্বের সবচেয়ে দূষিত ২০ শহরের ১৯টিই এশিয়ার

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3