ইউরোপ থেকে বাংলাদেশে আসা বন্ধ হচ্ছে সোমবার

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৫ মার্চ ২০২০, ২১:০৩ | আপডেটেড ১৬ মার্চ ২০২০, ১২:০৩

plane

নভেল করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্য বাদে ইউরোপ থেকে আসা যাত্রীদের বাংলাদেশে আসা বন্ধ হয়ে যাচ্ছে সোমবার।

ওদিন দুপুর ১২টার পর কোনো দেশের নাগরিক এমনকি বাংলাদেশিরাও ওই সব দেশ থেকে ফিরলে তাদের গ্রহণ করা হবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, “আগামীকাল সোমবার দুপুর ১২টা থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য কোনো দেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশ গ্রহণ করবে না।

“এক্ষেত্রে এয়ারলাইন্সগুলো যদি এসব দেশের যাত্রী নিয়ে আসেন, তাহলে তারা নিজ খরচে আবার ফেরত নেবেন।”

বিশ্বে কভিড-১৯ রোগীর সংখ্যা লাখ ছাড়িয়ে যাওয়া এবং মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাওয়ার পর বিভিন্ন দেশ বিমান চলাচল বন্ধ করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রও ইউরোপের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে।

বাংলাদেশ আগামী দুই সপ্তাহ সব দেশের নাগরিকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ দেওয়াও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

যে সব দেশ বাংলাদেশ থেকে তাদের দেশে যাতায়াত বন্ধ করেছে, সে সব দেশ থেকে ঢাকায় আসাও বন্ধ করা হচ্ছে। এর মধ্যে ভারত, নেপাল, সৌদি আরব, কাতার ও কুয়েত রয়েছে।

ভারতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরাও আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারবেন না।

ইউরোপ থেকে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করলেও কার্গো পরিবহন চলবে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ডব্লিউএইচও

ঢাকার ৩ এলাকায় ওয়াসার পানিতে ‘কলিফর্ম’

ডেঙ্গু চিকিৎসায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম

বাবা-মার বিচ্ছেদে মুটিয়ে যায় শিশুরা!

পণ্য পরীক্ষায় লেনদেন হলে জেলে পাঠিয়ে দেব: হাই কোর্ট

“ভারত-বাংলাদেশের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি”

নিম্নমানের পণ্য: লাইসেন্স বাতিল ৭ প্রতিষ্ঠানের

তীর, পুষ্টি, রূপচাঁদা সরিষার তেল বিক্রি বন্ধে নির্দেশ

ভেজাল রোধে সরকারি সংস্থাগুলো কী করছে: হাই কোর্ট

নিয়োগের সুপারিশ পেলেন ৪৭৯২ চিকিৎসক

এমপি মাশরাফির তোপে ‘আউট’ ৪ চিকিৎসক

অ্যান্টিবায়োটিক কিনতে প্রেসক্রিপশন লাগবে

অ্যান্টিবায়োটিক নিয়ন্ত্রণে আদালতের শরণ

মান ঠিক করে তবেই মেডিকেল কলেজ: প্রধানমন্ত্রী

পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ

দেশে চিকিৎসায় আস্থার অভাব?

হাসপাতালেই হোক প্রাইভেট প্র্যাকটিস, নির্দেশনা প্রধানমন্ত্রীর

আইসিইউ-সিসিইউ কতটি, খরচ কত: হাই কোর্ট

বায়ু দূষণে ‘হেলথ অ্যালার্ট’ জারির সুপারিশ

স্টেমসেল প্রতিস্থাপনে এইডসমুক্তি!

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3