‘এখন ক্লাস্টার থেকে ছড়াচ্ছে কোভিড-১৯’

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৯ এপ্রিল ২০২০, ২১:০৪ | আপডেটেড ১১ এপ্রিল ২০২০, ০৯:০৪

Sebrina-Flora

দেশে একদিনে নতুন শনাক্ত হওয়া ১১২ জন করোনা রোগীর মধ্যে ঢাকা শহরেই রয়েছেন ৬২ জন। সব মিলিয়ে ঢাকা মহানগরীতে করোনাভাইরাসে আক্রান্ত আছেন ১৯৬ জন।

আর ঢাকা জেলার মধ্যে আরো ১৩ জন। এছাড়া ঢাকার মধ্যে সবচেয়ে বেশি রোগি মিরপুরের বিভিন্ন এলাকায় আছেন মোট ৪২ জন।

দ্বিতীয় তালিকায় রয়েছে নারায়ণগঞ্জের ১৩ জন। বাকীরা দেশের বিভিন্ন স্থানের। আক্রান্তের পরিসংখ্যান বলছে, ঢাকা বাদেই এখন দেশের ২১ জেলার এ ভাইরাসের রোগি রয়েছেন।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বৃহস্পতিবার বলেছেন, নভেল করোনাভাইরাস সংক্রমিত কয়েকটি ‘ক্লাস্টার’ (এক জায়গায় একসঙ্গে কয়েকজন আক্রান্ত) থেকে এখন দেশের বিভিন্ন স্থানে কোভিড-১৯ সংক্রমণ ছড়াচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা দেখেছি যত ২৪ ঘণ্টায় যত রোগী হয়েছেন তার বেশিরভাগই ঢাকায়। এরপরেই রয়েছে নারায়ণগঞ্জের। নারায়ণগঞ্জকে আমাদের জন্য একটা হটস্পট হিসেবে চিহ্নিত করেছি। নারায়ণগঞ্জের বিষয়ে বিশেষ পদক্ষেপ নিয়ে আমরা কাজ করছি।

“এখন বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলায় যেসব রোগী শনাক্ত হচ্ছে তারা ইতিপূর্বে আক্রান্ত এলাকা থেকে গেছেন। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি আমরা আগে যেসব ক্লাস্টার চিহ্নিত করেছিলাম সেসব জায়গা থেকে গিয়েছেন, যেমন নারায়ণগঞ্জ। অনেকগুলো জেলাতেই যখন আমরা রোগ চিহ্নিত করছি তখন দেখছি যে তারা (আক্রান্তরা) নারায়ণগঞ্জ থেকে গেছেন।”

তিনি বলেন, এই মুহূর্তে সবার ঘরে থাকা কতটা গুরুত্বপূর্ণ তা এই তথ্য থেকে বোঝা যায়।

“আমরা বারবার বলেছি, আমাদের সাধারণ ছুটিকে ছুটি হিসেবে নিলে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য ছুটি ঘোষণা করেছেন সবার ঘরে থাকা নিশ্চিত করতে। ঘরে থাকাটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অংশগ্রহণ।”

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, “ঘরে থাকতে হবে। আর এজন্য এখন সংক্রমণ ব্যাধি আইন প্রয়োগ করতেও আমরা দ্বিধা বোধ করছি না।”

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১২ জন আক্রান্ত হয়েছেন নভেল করোনাভাইরাসে। তাদের ৭০ জন পুরুষ ৪২ জন নারী।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু দমনে হারপিক ব্যবহার নয়

ডেঙ্গু পরীক্ষা: দুই হাসপাতালকে জরিমানা

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

দুধ বিক্রিতে বাধা নেই প্রাণ ও ফার্মফ্রেশের

দুধ বিতর্ক: ‘কারসাজি’ কিনা, সন্দেহ প্রধানমন্ত্রীর

দুধ বিক্রি করতে পারবে মিল্ক ভিটা

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি বেড়েই চলছে

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

পাস্তুরিত দুধ বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা

দুধে সীসা, ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

‘পৃথিবীর অন্য কোনো দেশে হাইকোর্ট মশা মারার জন্য রুল দেয় না’

বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপন

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ডব্লিউএইচও

ঢাকার ৩ এলাকায় ওয়াসার পানিতে ‘কলিফর্ম’

ডেঙ্গু চিকিৎসায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম

বাবা-মার বিচ্ছেদে মুটিয়ে যায় শিশুরা!

পণ্য পরীক্ষায় লেনদেন হলে জেলে পাঠিয়ে দেব: হাই কোর্ট

“ভারত-বাংলাদেশের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি”

নিম্নমানের পণ্য: লাইসেন্স বাতিল ৭ প্রতিষ্ঠানের

তীর, পুষ্টি, রূপচাঁদা সরিষার তেল বিক্রি বন্ধে নির্দেশ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3