ওসমানী মেডিকেলে কিশোরী ধর্ষণের প্রমাণ মিলেছে: পুলিশ

সিলেট প্রতিনিধি, হেলথ নিউজ | ২৪ জুলাই ২০১৮, ২৩:০৭ | আপডেটেড ২৬ জুলাই ২০১৮, ১১:০৭

Sylhet-Osmani

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন এক কিশোরীকে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

এই ধর্ষণের জন্য শিক্ষানবিশ চিকিৎসক মাকামে মাহমুদই দায়ী কি না, এখন তা নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছে পুলিশ।

ওই হাসপাতালেরই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ওই ছাত্রীকে পরীক্ষা করা হয়, যে প্রতিবেদন পুলিশের হাতে পৌঁছেছে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আকবর হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের বলেছেন, “ওই রিপোর্টে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে।”

ওই কিশোরী এবং সেই শিক্ষানবিশ চিকিৎসকের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। এখন সব যাচাই করার জন্য সিআইডির ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠানো হবে।

এদিকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে আরও ১৫ দিন সময় চেয়েছে।

এসআই আকবর বলেন, ওই কিশোরী আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনার বর্ণনা দিয়েছে।

গত ১৫ জুলাই রাত দেড়টার দিকে শিক্ষানবিশ চিকিৎসক মাকামে মাহমুদ মাহী নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে (১৪) ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। মেয়েটি তার নানির সঙ্গে হাসপাতালে ছিল।

পরদিন মাহীকে গ্রেপ্তার করে পুলিশ। মেয়েটির বাবা কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন।

অধ্যাপক এন কে সিনহাকে প্রধান করে ৫ সদস্যের যে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়, তাদের সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কিন্তু কমিটি আরও ১৫ দিন সময় চেয়েছে।

অধ্যাপক সিনহা বলেন, “অভিযুক্ত এখন কারাগারে আছেন বলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি লাগবে। এতে আরও কিছু সময় প্রয়োজন।”

মাকামে মাহমুদ মাহী ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মোখলেছুর রহমানের ছেলে। তিনি সিলেট ওসমানী মেডিকেলের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

পাস্তুরিত দুধ বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা

দুধে সীসা, ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

‘পৃথিবীর অন্য কোনো দেশে হাইকোর্ট মশা মারার জন্য রুল দেয় না’

বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপন

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ডব্লিউএইচও

ঢাকার ৩ এলাকায় ওয়াসার পানিতে ‘কলিফর্ম’

ডেঙ্গু চিকিৎসায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম

বাবা-মার বিচ্ছেদে মুটিয়ে যায় শিশুরা!

পণ্য পরীক্ষায় লেনদেন হলে জেলে পাঠিয়ে দেব: হাই কোর্ট

“ভারত-বাংলাদেশের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি”

নিম্নমানের পণ্য: লাইসেন্স বাতিল ৭ প্রতিষ্ঠানের

তীর, পুষ্টি, রূপচাঁদা সরিষার তেল বিক্রি বন্ধে নির্দেশ

ভেজাল রোধে সরকারি সংস্থাগুলো কী করছে: হাই কোর্ট

নিয়োগের সুপারিশ পেলেন ৪৭৯২ চিকিৎসক

এমপি মাশরাফির তোপে ‘আউট’ ৪ চিকিৎসক

অ্যান্টিবায়োটিক কিনতে প্রেসক্রিপশন লাগবে

অ্যান্টিবায়োটিক নিয়ন্ত্রণে আদালতের শরণ

মান ঠিক করে তবেই মেডিকেল কলেজ: প্রধানমন্ত্রী

পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3