ওসমানী মেডিকেলে প্রথম কর্তিত অঙ্গ সংযোজন

হোসাইন আহমদ সুজাদ, সিলেট প্রতিনিধি হেলথ নিউজ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৯ | আপডেটেড ১২ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৯

Sylhet-Osmani

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো কর্তিত অঙ্গ সংযোজন (পুনঃসংযোজন) সফলভাবে সম্পন্ন হয়েছে।

হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল গত ৯ সেপ্টেম্বর এক ব্যক্তির কেটে যাওয়া আঙুল সফলভাবে সংযোজন করেন।

অস্ত্রোপচারের পর ইতোমধ্যে ওই ব্যক্তির আঙুলটির কর্মক্ষমতা পুরোপুরি ফিরে এসেছে বলে জানিয়েছেন এই চিকিৎসক।

প্রতিপক্ষের সঙ্গে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গত ৮ সেপ্টেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার ওই যুবকের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

গুরুতর আহত ওই যুবককে হাসপাতালে আনা হলে তার কর্তিত আঙুলটি ফ্রিজে রাখা হয়। ভর্তির ১১ ঘণ্টা পর ডা. আব্দুল মান্নানের নেতৃত্বে তার হাতে অস্ত্রোপচার শুরু হয়। ৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা এই অস্ত্রোপচার চলে। এরপর রাত ৩টায় ওই যুবকের আঙুলের কর্মক্ষমতা ফিরে আসে।

ডা. মান্নান হেলথ নিউজকে বলেন, “এ ধরনের কর্তিত অঙ্গ নিয়ে সংশ্লিষ্ট রোগী যদি ৬ ঘণ্টা থেকে ১২ ঘণ্টা সময়ের মধ্যে চিকিৎসকের দ্বারস্ত হয়, তবে তা পুনঃসংযোজন সম্ভব।”

তিনি বলেন, “এ ধরনের চিকিৎসার জন্য এখন আর ঢাকা কিংবা বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব।”

ঢাকার বাইরে সিলেটেই প্রথম এ অঙ্গ পুনঃসংযোজন হয়েছে বলে দাবি করেন এ চিকিৎসক।

অস্ত্রোপচারে আব্দুল মান্নানের সঙ্গে ছিলেন ডা. নাহিদ, ডা. জহিরুল ইসলাম, ডা. সাজিদ, ডা. সজীব, ডা. সাদিয়া, ডা. আবিদ, ডা. রিয়াদ ও ডা. নিজাম।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

“এ মুহুর্তে ভাইরাস আক্রান্ত কেউ নেই”

কাপড় কাঁচার সাবান বেশি কার্যকর

আক্রান্তদের একজন বাড়ি, দুজনও নিরাপদ

মাস্ক ব্যবহার কারা করবেন?

ভারতে বিমান, নভো ও ইউএস বাংলার ফ্লাইট বাতিল

করোনাভাইরাস: স্কুল-কলেজের ‘অ্যাসেম্বলি’ হবে শ্রেণিকক্ষে

হাম-রুবেলার টিকা শুরু ১৮ মার্চ

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

করোনা: আক্রান্তদের দুজন সুস্থ হয়ে উঠেছেন

নিয়ন্ত্রণে চীন, অবরুদ্ধ ইতালিতে বাড়ছে মৃতের তালিকা

করোনাভাইরাস: শাহজালালসহ পাঁচ বন্দরে থার্মাল স্ক্যানার

ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ৫৬

মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ জন ‘হোম কোয়ারেন্টিনে’

হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারণ

করোনা: সতর্ক ও ভালো থাকার পরামর্শ

নতুন নেই, পুরনোদের অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

৬ দেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতেই হবে

দেশে তিনজন করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাস: বিদেশ থেকে এলে ঘরে থাকার পরামর্শ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3