করোনাভাইরাসে মৃত্যু বেড়ে অর্ধশত

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৫ এপ্রিল ২০২০, ১৫:০৪ | আপডেটেড ১৫ এপ্রিল ২০২০, ০৩:০৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা পৌণে ১৪ লাখ ছাড়িয়ে গেছে। না দেখা এক নতুন ঘাতকের কাছে পৃথিবীর ১৩ লাখ ৭৭ হাজার জনের বেশি মানুষ হেরে গেলেন। প্রতি ২৪ ঘন্টায় মৃত্যুর গতি তা ১৪ লাখের নিয়েই যেনো নিয়ে চলেছে। সর্বত্রই এখনো অসহায় আত্মসমর্পণ।

নতুন চারজনের মৃত্যুর মধ্যে দিয়ে বাংলাদেশে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০ জন।

গত ২৪ ঘণ্টায় আরও ২১৯ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১২৩১ জন হয়েছে।

গত এক দিনে নতুন করে সেরে উঠেছেন আরও ৭ জন। সব মিলিয়ে মোট ৪৯ জন এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, “দেশে ২০টি ল্যাবে করোনার পরীক্ষা হচ্ছে। অনেকে পরীক্ষা করতে চান না। পরীক্ষা করান, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন।”

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার শয্যার হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। ঢাকায় অন্যান্য স্থান মিলিয়ে মোট সাড়ে চার হাজার শয্যা প্রস্তুত করা হচ্ছে। নতুন আরও হাসপাতাল সংযোজন করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ১ হাজার ৭৪০ জনের।

সিলেট মেডিকেল কলেজের চিকিৎসক মো. মঈন উদ্দিন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় গভীর শোক ও সমবেদনা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই চিকিৎসকের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ডব্লিউএইচও

ঢাকার ৩ এলাকায় ওয়াসার পানিতে ‘কলিফর্ম’

ডেঙ্গু চিকিৎসায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম

বাবা-মার বিচ্ছেদে মুটিয়ে যায় শিশুরা!

পণ্য পরীক্ষায় লেনদেন হলে জেলে পাঠিয়ে দেব: হাই কোর্ট

“ভারত-বাংলাদেশের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি”

নিম্নমানের পণ্য: লাইসেন্স বাতিল ৭ প্রতিষ্ঠানের

তীর, পুষ্টি, রূপচাঁদা সরিষার তেল বিক্রি বন্ধে নির্দেশ

ভেজাল রোধে সরকারি সংস্থাগুলো কী করছে: হাই কোর্ট

নিয়োগের সুপারিশ পেলেন ৪৭৯২ চিকিৎসক

এমপি মাশরাফির তোপে ‘আউট’ ৪ চিকিৎসক

অ্যান্টিবায়োটিক কিনতে প্রেসক্রিপশন লাগবে

অ্যান্টিবায়োটিক নিয়ন্ত্রণে আদালতের শরণ

মান ঠিক করে তবেই মেডিকেল কলেজ: প্রধানমন্ত্রী

পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ

দেশে চিকিৎসায় আস্থার অভাব?

হাসপাতালেই হোক প্রাইভেট প্র্যাকটিস, নির্দেশনা প্রধানমন্ত্রীর

আইসিইউ-সিসিইউ কতটি, খরচ কত: হাই কোর্ট

বায়ু দূষণে ‘হেলথ অ্যালার্ট’ জারির সুপারিশ

স্টেমসেল প্রতিস্থাপনে এইডসমুক্তি!

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3