করোনাভাইরাস: জ্যাক মার পাঠানো টেস্ট কিট বাংলাদেশে

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ | ২৭ মার্চ ২০২০, ২২:০৩ | আপডেটেড ২৭ মার্চ ২০২০, ১০:০৩

face-mask

নভেল করোনাভাইরাস শনাক্ত করার জন্য  চীনা ধনকুবের ও আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মার পাঠানো টেস্ট কিট বাংলাদেশে পৌঁছেছে।

শুক্রবার ঢাকায় চীনা দূতাবাসের ফেইসবুক পাতায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিকালে জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩০ হাজার করোনাভাইরাস শনাক্তকরণ কিটের চালানটি হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার ১০ হাজার টেস্ট কিট, চিকিৎসক-নার্সদের জন্য ১০ হাজার পিপিই, ১৫ হাজার এন৯৫ মাস্ক এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার পাঠিয়েছিল চীন সরকার।

আর বাংলাদেশে কভিড-১৯ রোগী পাওয়ার আগেই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ৫০০ টেস্ট কিট পাঠিয়েছিল চীন। সব মিলিয়ে এ পর্যন্ত চীন থেকে ৪০ হাজার ৫০০ টেস্ট কিট পেয়েছে বাংলাদেশ।

চীনে যখন করোনা ছড়িয়ে পড়েছিল তখন ১০ লাখ হ্যান্ড গ্লাভস, পাঁচ লাখ ফেইস মাস্ক, দেড় লাখ মাথার ক্যাপ, এক লাখ হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার শু কাভার এবং ৮ হাজার গাউন পাঠিয়েছিল বাংলাদেশ সরকার।

গত শনিবার এক টুইটে জ্যাক মা বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ১০টি দেশকে মাস্ক ও পরীক্ষার কিটসহ সুরক্ষা সরঞ্জাম দেওয়ার ঘোষণা দেন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

জলবায়ু পরিবর্তন: পৃথিবী ‘জরুরি অবস্থায়’

ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট

বায়ুদূষণ: দিল্লীতে গাড়ি চলবে‘জোড়-বিজোড়ে’

দেশে খাদ্য উৎপাদন-অপুষ্টি দুটোই বেড়েছে

‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনে হাইকোর্টের রুল

পণ্য তুলে নিচ্ছে জনসন অ্যান্ড জনসন

হয় স্থূল নয় অপুষ্টির শিকার বিশ্বের ৭০ কোটি শিশু

মেডিকেল ভর্তির ফল প্রকাশ

মানসিক স্বাস্থ্য: ১০০ নারীর মধ্যে সায়মা ওয়াজেদ

দেশে ই-সিগারেট নিষিদ্ধ হবে

রেনিটিডিন: দুই কোম্পানির কাঁচামাল আমদানি নিষিদ্ধ

রেনিটিডিনে ক্যান্সারের উপাদান

চালু হচ্ছে প্রথম স্কিন ব্যাংক

বিশ্ব হার্ট দিবস

মেডিকেল কলেজের ক্যাম্পাসের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

ডেঙ্গু: মূল্যায়ন চাইলেন মেয়র খোকন

ফিলিপাইনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

“ডেঙ্গুতে মৃত্যু ‘সবচেয়ে কম’ বাংলাদেশে”

কমতে শুরু করেছে ডেঙ্গু রোগী

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে বিরক্ত প্রধানমন্ত্রী

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3