করোনাভাইরাস: শাহজালালসহ পাঁচ বন্দরে থার্মাল স্ক্যানার

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১০ মার্চ ২০২০, ২৩:০৩ | আপডেটেড ১০ মার্চ ২০২০, ১১:০৩

corona-virus-final

নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি বিমানবন্দর ও দুটি স্থলবন্দরে পাঁচটি নতুন থার্মাল স্ক্যানার বসানো হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরে দুটি, সিলেট বিমানবন্দরে একটি এবং বেনাপোল স্থলবন্দরে একটি নতুন থার্মাল স্ক্যানার পাঠানো হয়েছে।

আরও কয়েকটি থার্মাল স্ক্যানার স্বাস্থ্য অধিদপ্তরে আসছে বলেও জানান তিনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে এমন দেশ থেকে আসা যাত্রীদের কারও শরীরের তাপমাত্রা বেড়েছে কি না, তা দেখতে ঢাকা বিমানবন্দরে আগেই থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হয়। যাদের শরীরের তাপমাত্রা বেশি ধরা পড়ছে তাদের বিশেষ ব্যবস্থায় নেওয়া হচ্ছে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়, যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ১১১টি দেশ ও অঞ্চলে। এই ভাইরাসে মৃতের সংখ্যা ৪০১৮ জনে দাঁড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ছাড়িয়ে গেছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

১০ লাখে একজন ফিজিয়াট্রিস্ট!

নানা কর্মসূচিতে পালিত ডায়াবেটিস দিবস

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অন্দরে

বেসরকারি মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

৩১ শয্যার জনবলে চলছে শ্রীমঙ্গলের ৫০ শয্যার হাসপাতাল

শীতে শিশুদের নিউমোনিয়া থেকে সতর্ক থাকার পরামর্শ

হতদরিদ্রদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

পুরুষত্বহীনতায় বিচ্ছেদ বাড়ছে?

মুন্সীগঞ্জে দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক উদ্বোধন

রাজশাহীর ডেঙ্গু ঢাকা থেকে!

ওয়াসার পানি পরীক্ষায় ৫ সদস্যের কমিটি

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের যাত্রা শুরু

এমন ডাক্তার-নার্স কোথায় পাবেন: প্রধানমন্ত্রী

অস্ত্রোপচারে শিশুর জন্ম বৃদ্ধির কারণ ‘বাণিজ্যিক’

চিকিৎসকদের খোঁজ চাইল হাই কোর্ট

সিলেটে ৭ কোটি টাকার সিভিল সার্জন ভবন উদ্বোধন

রাজশাহীতে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিস্থাপন

দেশে প্রায় ১৫ লাখ শিশু দৃষ্টি স্বল্পতায়

সিলেটের ওসমানীনগরে নতুন হাসপাতাল

পরিশোধিত পানিতেও ক্ষতিকর ব্যাকটেরিয়া!

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3