করোনাভাইরাস: স্পেনে মৃত্যু ছাড়িয়েছে ৪ হাজার

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ | ২৬ মার্চ ২০২০, ২১:০৩ | আপডেটেড ২৭ মার্চ ২০২০, ০৩:০৩

ITAY-DEATH

নভেল করোনাভাইরাসে ইউরোপের দেশ স্পেনে মৃত্যু চার হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৬৫৫ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯ জনে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

বুধবার মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান থেকে মৃতের সংখ্যা ১৯ শতাংশ বেড়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৮৮ জনে।

বিশ্বে ইতালির পরে স্পেনেই মৃতের সংখ্যা এখন সবচেয়ে বেশি। দেশটিতে সরকারি হিসাবে মৃতের সংখ্যা বুধবারেই চীনকে ছাড়িয়ে গেছে।

তবে এর মধ্যেও স্বস্তির ব্যাপার হচ্ছে, গত ২৪ ঘন্টায় তার আগের ২৪ ঘণ্টার চেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে। ৭৩৮ থেকে মৃতের সংখ্যা নেমে এসেছে ৬৫৫ জনে।

এক সপ্তাহেরও বেশি সময় পর স্পেনে এই প্রথম মৃত্যু কমতে দেখা গেল। আরেকটি সুখবর হচ্ছে,মানুষের সুস্থ্য হয়ে ওঠার হার বেড়ে যাওয়া। গত একদিনেই দেশটিতে সুস্থ্য হয়ে উঠেছে ১ হাজার ৬৮ জন।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে স্পেনে চলমান লকডাউন ১২ দিনে পড়েছে। তারপরও এ সপ্তাহেই মৃত্যু এবং সংক্রমণের দিক দিয়ে সবচেয়ে খারাপ সময় পার করছে দেশটি।

দেশটিতে কভিড-১৯ এ অর্ধেকের বেশি মানুষের মৃত্যুই রেকর্ড করা হয়েছে মাদ্রিদে। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে সেখানে ২,০৯০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৭ হাজার ১৬৬ জন।

মাদ্রিদ্র এবং বাস্ক কাউন্টিতে প্রথমদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল এবং এ জায়গাতেই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে। এর কিছুদিনের মধ্যেই মাদ্রিদের স্কুলগুলো বন্ধ করা হয়।

তবে দেশজুড়ে লকডাউনের পদক্ষেপ তখনও নেওয়া হয়নি। আর এতেই ভাইরাসটি ছড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

দেশজুড়ে লকডাউনের পদক্ষেপ নেওয়ার আগেই স্পেনের ১৭ টি অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে গিয়েছিল। ১৪ মার্চে স্পেনজুড়ে লকডাউনের ঘোষণা দেওয়া হয়। তা এখন ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

সরকারি অ্যাম্বুলেন্সে যেন পিকনিক না হয়: স্বাস্থ্যমন্ত্রী

ওসমানী মেডিকেলে ‘ধর্ষণ’ তদন্তে কমিটি

রোগীর স্বজনকে ধর্ষণ: ইন্টার্ন চিকিৎসক আটক

মানসিক অসুস্থতার মিথ্যা সনদে জেল-জরিমানা

জনসন অ্যান্ড জনসনকে ৪৭০ কোটি ডলার জরিমানা

ভিটামিন এ ক্যাম্পেইনে কমেছে রাতকানা রোগী

নিঃশব্দ ঘাতক হয়ে আসছে যৌনরোগ ‘এমজি’

জন্মনিয়ন্ত্রণ ‘থমকে’ আছে

বিএসএমএমইউতে ৪৫ বিভাগে নতুন চেয়ারম্যান

চিকিৎসা সেবায় ধর্মঘট ডাকাকে ‘অন্যায়’ বলল হাইকোর্ট

চট্টগ্রামে হাসপাতাল ধর্মঘট স্থগিত

চট্টগ্রামে ম্যাক্সকে জরিমানার পর হাসপাতালে সেবা বন্ধ

চট্টগ্রামে ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ

রাইফার মৃত্যু: চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ

ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ

সিলেটে বন্যা পরবর্তী রোগ এড়াতে তৎপর প্রশাসন

লাশ লুকানোর চেষ্টা, ব্যর্থ হয়ে উধাও সবাই!

ম্যাক্স হাসপাতালের দুই চিকিৎসক চাকরিচ্যুত

রাইফার মৃত্যুতে ম্যাক্স হাসপাতালের ‘গাফিলতি’

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3