করোনার প্রতিষেধক প্রস্তুতের দাবি

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:০২ | আপডেটেড ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০২

icu

করোনা ভাইরাসের প্রতিষেধক প্রস্তুত করা হয়েছে বলে দাবি মার্কিন কোম্পানি মডের্না

এবার এই প্রতিষেধক পরীক্ষা করা হবে মানবদেহে। এরপরই এর বাজারজাত শুরু হবে বলেও মার্কিন কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক খবরে বলা হয়, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই এর প্রতিষেধক নিয়ে গবেষণা শুরু করে মডের্না। আর প্রতিষেধক প্রস্তুত হওয়ার পর তারা মার্কিন সরকারের কাছে এর নমুনা দিয়েছে।

মডের্না কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, করোনা প্রতিষেধকের জন্য রোগীকে দুটি ডোজ ব্যবহার করতে হবে। এই দুটি ডোজ দিলে একজন রোগীরা করোনা থেকে সেরে উঠবেন পাশপাশি অন্যদের থেকে আর আক্রান্তও হবেন না।

কোম্পানিটির পক্ষ থেকে আরো বলা হচ্ছে, আগামী জুলাই মাসের মধ্যেই প্রতিষেধকটি দিয়ে মানবদেহে পরীক্ষা চালানো হবে। কোন রকম ঝুঁকি ছাড়াই সফলভাবে মানবদেহে করোনা ভাইরাসের প্রতিষেধকের পরীক্ষা চালানোর জন্যই কোম্পানিটির পক্ষ থেকে সময় বেশি নেয়া হচ্ছে বলে জানা গেছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

কঠিন খবরটি ছেলেকে দেওয়ার কঠিন কাজটি করলেন সোনালী

মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা করবে এপেক্স বাংলাদেশ

‘ঘুষ ছাড়া চলে না’ ঢাকার সিভিল সার্জন অফিস

১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল হবে ৮ বিভাগে

সরকারি অ্যাম্বুলেন্সে যেন পিকনিক না হয়: স্বাস্থ্যমন্ত্রী

ওসমানী মেডিকেলে ‘ধর্ষণ’ তদন্তে কমিটি

রোগীর স্বজনকে ধর্ষণ: ইন্টার্ন চিকিৎসক আটক

মানসিক অসুস্থতার মিথ্যা সনদে জেল-জরিমানা

জনসন অ্যান্ড জনসনকে ৪৭০ কোটি ডলার জরিমানা

ভিটামিন এ ক্যাম্পেইনে কমেছে রাতকানা রোগী

নিঃশব্দ ঘাতক হয়ে আসছে যৌনরোগ ‘এমজি’

জন্মনিয়ন্ত্রণ ‘থমকে’ আছে

বিএসএমএমইউতে ৪৫ বিভাগে নতুন চেয়ারম্যান

চিকিৎসা সেবায় ধর্মঘট ডাকাকে ‘অন্যায়’ বলল হাইকোর্ট

চট্টগ্রামে হাসপাতাল ধর্মঘট স্থগিত

চট্টগ্রামে ম্যাক্সকে জরিমানার পর হাসপাতালে সেবা বন্ধ

চট্টগ্রামে ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ

রাইফার মৃত্যু: চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ

ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3