করোনায় আক্রান্ত ৮০ শতাংশের চিকিৎসার প্রয়োজন হয় না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৭ এপ্রিল ২০২০, ২১:০৪ | আপডেটেড ২২ এপ্রিল ২০২০, ০৪:০৪

liver

নভেল করোনাভাইরাস আক্রান্তদের ৮০ শতাংশের কোনো চিকিৎসার প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দেশে নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের সর্বশেষ পরিস্থিতি জানাতে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, “করোনা আক্রান্তের ৮০ পারসেন্টের বেশি কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। অন্যদের অক্সিজেন সাপোর্ট ও কিছু ওষুধ লাগতে পারে।”

আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা মন্ত্রীর কথায় সমর্থন জানিয়ে বলেন, “আক্রান্তদের শতকরা ৩২ ভাগের হাসপাতালে যাওয়ার প্রয়োজন ছিল না। বিভিন্ন কারণে তাদের হাসপাতালে যেতে হয়। সামাজিক কারণে তারা বাড়িতে থাকতে পারেন না বলে হাসপাতালে যেতে হয়েছে।”

“একজন রোগী যদি বাড়িতে থেকে চিকিৎসা নিতে পারেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাতে উৎসাহ প্রদান করেছে। ওই রোগী হোম আইসোলেশনে থাকবেন স্ট্রিকটলি, উনি একটি ঘরের মধ্যে থাকবেন, তার সাথে অন্য কারও যাতে মেলামেশা না হয়, সে বিষয়টি তিনি নিশ্চিত করবেন।”

হোম আইসোলেশনে থাকা রোগীদের স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বরে ফোন করে চিকিৎসা বিষয়ে করণীয় জেনে নেওয়ার পরামর্শ দেন আইইডিসিআর পরিচালক।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ বলেন, সবাই ঘরে থাকলে এই এপ্রিলেই করোনাভাইরাসের বিরুদ্ধে জয়ী হওয়া যাবে।

মীরজাদী সেব্রিনা বলেন, মোট আক্রান্তের ৫৫ শতাংশের বয়স ২১ বছর থেকে ৫০ বছর। এর মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়স ২১ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ১৯ শতাংশ এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের ১৫ শতাংশ।

ব্রিফিংয়ে জানানো হয়, আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে ৬৮ শতাংশ পুরুষ আর ৩২ শতাংশ নারী। মোট আক্রান্তে ৪৬ শতাংশই ঢাকার। ২০ শতাংশ নারায়ণগঞ্জের।

বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮৩৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭৫ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

দুর্ঘটনা: চিকিৎসার নীতিমালার গেজেট প্রকাশের নির্দেশ

মেডিকেলে ভর্তিতে আসন ৫০০ বাড়ল

উপজেলায় ক্যান্সার হাসপাতাল!

খুলনায় চিকিৎসকের সঠিক সময়ে হাজির হতে নির্দেশনা

সব কমিউনিটি ক্লিনিক আসছে ট্রাস্টের অধীনে

ডেঙ্গু থেকে সাবধান

এমবিবিএস ভর্তি পরীক্ষা ৫ অক্টোবর

জাবালে নূরের বাসচাপায় আহতদের চিকিৎসা খরচ সরকারের

ক্যান্সার রোগীর এক-তৃতীয়াংশই হেড-নেকের

দেশে বছরে ২০ হাজার মৃত্যু হেপাটাইটিসে

সরঞ্জাম সঙ্কটে ময়মনসিংহ মেডিকেলের মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন

লোকসানই কারণ: জিএসকে

হরলিক্স রেখে দিয়ে ওষুধ উৎপাদন বন্ধ করছে গ্লাক্সোস্মিথক্লাইন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বিএসএমএমইউর ৫ শিক্ষার্থী

তৃণমূলে চিকিৎসক দিতে মন্ত্রীকে ডিসিদের সুপারিশ

ওসমানী মেডিকেলে কিশোরী ধর্ষণের প্রমাণ মিলেছে: পুলিশ

যুক্তরাষ্ট্রে পুরস্কার পাচ্ছেন ডা. কনক কান্তি

বেসরকারি হাসপাতালগুলোকে সহায়তার আশ্বাস

ভোটের প্রচারে থাকায় ওসমানীর অধ্যক্ষ, সিভিল সার্জনকে শোকজ

ওসমানিতে ‘ধর্ষণ’ তদন্তের সময় বাড়ানোর আবেদন

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3