ক্যান্সারের ঝুঁকি সিলেটে বেশি

সিলেট প্রতিনিধি, হেলথ নিউজ | ৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৯ | আপডেটেড ৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৯

sylhet-cancer

বাংলাদেশের যে কোনো জায়গার চেয়ে সিলেটে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বলে সংশ্লিষ্টরা দাবি করছেন।

তারা বলছেন, ভৌগলিক অবস্থান, চা শ্রমিকসহ বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠির আধিক্য, খাদ্যাভ্যাস ও ঝুঁকিপূর্ণ পেশার কারণে এখানে ক্যান্সারের ঝুঁকি বেশি।

বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি হোটেলে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ক্যান্সার এন্ড পেলিয়েটিভ কেয়ার’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই ঝুঁকির কথা জানান।

তবে তারা বলেন, প্রাথমিক অবস্থায় ক্যান্সার নির্ণয় করা গেলে, চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব।

সিলেটে সরকারি-বেসরকারি বেশ কয়েকটি হাসপাতালে ক্যান্সারের আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে। যে কোনো রোগী প্রাথমিক পর্যায়ে আসলে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তুলতে আশাবাদী চিকিৎসকরা।

ঢাকার পর সিলেটে জনসচেতনতা ও সেবা বিষয়ে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণের জন্য ছয় দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করা হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি ৫০ জনের মত সেবিকা প্রশিক্ষণ নেবেন।

বৃহস্পতিবার জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন প্রধান অতিথি হিসেবে এই সেমিনারের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন হাভার্ড ইউনির্ভাসিটির সহযোগী অধ্যাপক ডা. বিমলাংশু দে, আয়াত এডুকেশনের চেয়ারম্যান তাহসিন আমান ও প্রধান পৃষ্ঠপোষক নুসরাত আমান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী প্রমুখ।

আয়াত এডুকেশন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, নর্থইস্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও বোস্টনের সিমন্স কলেজ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে।

এই সেমিনারের পাশাপাশি হাভার্ড ইউনির্ভাসিটির হাভার্ড মেডিকেল স্কুলের স্ত্রীরোগ ও প্রজনন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একে গুডম্যান ও সহযোগী অধ্যাপক ডা. বিমলাংশু দে সিলেটের বিভিন্ন হাসপাতালে ক্যান্সার রোগী দেখবেন এবং কয়েকটি অপারেশন করবেন। স্থানীয় চিকিৎসকদের ক্যান্সার বিষয়ে আধুনিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষে তারা কাজ করবেন।

বৃহস্পতিবার উদ্বোধনী পর্বের পর ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। এতে হাভার্ড ইউনির্ভাসিটির হাভার্ড মেডিকেল স্কুলের বিশেষজ্ঞ সেবিকা নিশা ওয়ালি, ডসনিন হেভার্ড ও এমিলি ক্যান্সার রোগীদের সেবা ও প্রশিক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

১০ লাখে একজন ফিজিয়াট্রিস্ট!

নানা কর্মসূচিতে পালিত ডায়াবেটিস দিবস

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অন্দরে

বেসরকারি মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

৩১ শয্যার জনবলে চলছে শ্রীমঙ্গলের ৫০ শয্যার হাসপাতাল

শীতে শিশুদের নিউমোনিয়া থেকে সতর্ক থাকার পরামর্শ

হতদরিদ্রদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

পুরুষত্বহীনতায় বিচ্ছেদ বাড়ছে?

মুন্সীগঞ্জে দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক উদ্বোধন

রাজশাহীর ডেঙ্গু ঢাকা থেকে!

ওয়াসার পানি পরীক্ষায় ৫ সদস্যের কমিটি

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের যাত্রা শুরু

এমন ডাক্তার-নার্স কোথায় পাবেন: প্রধানমন্ত্রী

অস্ত্রোপচারে শিশুর জন্ম বৃদ্ধির কারণ ‘বাণিজ্যিক’

চিকিৎসকদের খোঁজ চাইল হাই কোর্ট

সিলেটে ৭ কোটি টাকার সিভিল সার্জন ভবন উদ্বোধন

রাজশাহীতে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিস্থাপন

দেশে প্রায় ১৫ লাখ শিশু দৃষ্টি স্বল্পতায়

সিলেটের ওসমানীনগরে নতুন হাসপাতাল

পরিশোধিত পানিতেও ক্ষতিকর ব্যাকটেরিয়া!

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3