ক্যান্সার নিয়ে আশঙ্কার চিত্র

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ হেলথ নিউজ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৯ | আপডেটেড ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৯

chemotherapy-cancer

চলতি বছর বিশ্বে আরও প্রায় দুই কোটি মানুষের দেহে ক্যান্সার বাসা বাঁধতে পারে এবং প্রাণঘাতী এই রোগে হারাতে পারে আরও এক কোটি প্রাণ।

ক্যান্সার নিয়ে গবেষণারত একটি সংগঠন এই আভাস দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।

২০১২ সালে ১ কোটি ৪১ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং ওই বছর এতে মৃত্যুর সংখ্যা ছিল ৮২ লাখ।

এই তথ্যের সঙ্গে তুলনা করে দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) ২০১৮ সাল নিয়ে ধারণা দিয়ে বলেছে, বিশ্বজুড়ে ক্যান্সার আরও ভয়াবহ রূপ নিয়েছে।

তাদের ধারণা, ২০১৮ সালে ক্যান্সার রোগীর সংখ্যায় যোগ হতে পারেন ১ কোটি ৮১ লাখ মানুষ এবং এতে মারা যেতে পারেন ৯৬ লাখ মানুষ।

তাদের হিসাবে, বিশ্বের প্রতি পাঁচজনে একজন পুরুষ এবং প্রতি ছয়জনে একজন নারী ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন।

গবেষণা সংস্থাটি ১৮৫টি দেশে ৩৬ ধরনের ক্যান্সার শনাক্ত করেছে। ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সার ও মলাশয়ে ক্যান্সারের রোগীই বেশি পেয়েছে তারা।

আইএআরসির গবেষণার মজার দিকটি হচ্ছে, গরিব দেশগুলোর তুলনায় ধনী দেশগুলোর মানুষের ক্যান্সারের ঝুঁকি বেশি। এর কারণ হিসেবে তারা দেখিয়েছে জীবন-যাপন পদ্ধতি।

গবেষকরা বলছেন, এখন বিশ্বে ফুসফুসের ক্যান্সারের রোগী বেশি এবং এতে নারীদের আক্রান্তের হার বেশি।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের হার বেশি যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি, ডেনমার্ক, চীন ও নিউজিল্যান্ডের নারীদের।

এজন্য ধূমপানকে দায়ী করে যুক্তরাজ্যের ক্যান্সার রিসার্চের কর্মকর্তা জর্জ বাটারওর্থ।

তিনি বলেন, “সিগারেট এখন নারীদের কাছে জনপ্রিয়, তামাক কোম্পানিগুলোর আগ্রাসী ব্যবসা এতে প্রভাব ফেলছে।”

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ক্যান্সার রোগীর বৃদ্ধি এবং মৃত্যুর ঘটনা বেশি ঘটবে এশিয়ায়। এই মহাদেশে মানুষের সংখ্যা বেশিই শুধু এর কারণ নয়, কিছু ক্যান্সার সংক্রমণের হার এই অঞ্চলেই বেশি।

চীনে লিভার ক্যান্সারের রোগী বৃদ্ধিতে এর উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

১৪ হাজার কমিউনিটি ক্লিনিক দৃষ্টান্ত: নাসিম

বিএসএমএমইউতে বিনামূল্যে রোগ পরীক্ষা

বেশিরভাগ হাসপাতালের আইসিইউর মান নিয়ে প্রশ্ন

দুর্ঘটনা: চিকিৎসার নীতিমালার গেজেট প্রকাশের নির্দেশ

মেডিকেলে ভর্তিতে আসন ৫০০ বাড়ল

উপজেলায় ক্যান্সার হাসপাতাল!

খুলনায় চিকিৎসকের সঠিক সময়ে হাজির হতে নির্দেশনা

সব কমিউনিটি ক্লিনিক আসছে ট্রাস্টের অধীনে

ডেঙ্গু থেকে সাবধান

এমবিবিএস ভর্তি পরীক্ষা ৫ অক্টোবর

জাবালে নূরের বাসচাপায় আহতদের চিকিৎসা খরচ সরকারের

ক্যান্সার রোগীর এক-তৃতীয়াংশই হেড-নেকের

দেশে বছরে ২০ হাজার মৃত্যু হেপাটাইটিসে

সরঞ্জাম সঙ্কটে ময়মনসিংহ মেডিকেলের মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন

লোকসানই কারণ: জিএসকে

হরলিক্স রেখে দিয়ে ওষুধ উৎপাদন বন্ধ করছে গ্লাক্সোস্মিথক্লাইন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বিএসএমএমইউর ৫ শিক্ষার্থী

তৃণমূলে চিকিৎসক দিতে মন্ত্রীকে ডিসিদের সুপারিশ

ওসমানী মেডিকেলে কিশোরী ধর্ষণের প্রমাণ মিলেছে: পুলিশ

যুক্তরাষ্ট্রে পুরস্কার পাচ্ছেন ডা. কনক কান্তি

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3