ক্যান্সার রোগী বছরে আড়াই লাখ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৩০ আগস্ট ২০১৮, ২২:০৮ | আপডেটেড ৩০ আগস্ট ২০১৮, ১০:০৮

liver

বাংলাদেশে প্রতি বছর আড়াই লাখ নতুন ক্যান্সার রোগী শনাক্ত হচ্ছে।

বৃহস্পতিবার ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারে ক্যান্সার বিষয়ক এক আলোচনা সভায় এই তথ্য জানানো হয়।

সভায় মূল প্রবন্ধে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. মোয়াররফ হোসেন বলেন, “দেশে প্রায় ১৫ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত। প্রতিবছর নতুন করে আড়াই লাখ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। আর মারা যাচ্ছে প্রায় দেড় লাখ মানুষ।”

নগরায়ণের সঙ্গে সঙ্গে শহরে এই মারণব্যাধির বিস্তার ঘটার বিষয়টি তুলে ধরে রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সব সরকারি ও বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একযোগে কাজে নামতে আহ্বান জানান বিশেষজ্ঞরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুয়ায়ী ১০ লাখ মানুষের জন্য একটি করে ক্যান্সার চিকিৎসাকেন্দ্র থাকা প্রয়োজন।

বাংলাদেশে ১৬ কোটি মানুষের জন্য ১৬০টি কেন্দ্র থাকা দরকার হলেও আছে ২৬টি। এর মধ্যে সরকারি ১৬টি ও বেসরকারি ১০টি।

ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসার দিকটির কথা তুলে ধরে অধ্যাপক মোয়াররফ বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা ব্যয় সরকারি হাসপাতালের চেয়ে ২০ গুণ বেশি।

সংক্রামক ব্যাধি-বিষয়ক নাগরিক সংগঠন নন-কমিউনিকেল ডিজিজ ফোরাম ও বেসরকারি প্রতিষ্ঠান এমিনেন্স এই সভার আয়োজন করে।

আলোচনায় অংশ নিয়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান তালুকদার বলেন, ক্যানসার বিষয়ে বাংলাদেশে নির্ভরযোগ্য তথ্য নেই। কাজ করতে গেলে তথ্য থাকা খুবই জরুরি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান বলেন, দেশে ৬৭ শতাংশ মৃত্যু হচ্ছে ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগে।

অনুষ্ঠানে নন-কমিউনিকেবল ডিজিজ ফোরামের সদস্যসচিব মো. শামীম হায়দার তালুকদার নগরের ক্যান্সার মোকাবেলায় একটি মঞ্চ তৈরির জন্য উদ্যোগ নেওয়ার কথা জানান।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

শিশুকে মোবাইল ফোন থেকে দূরে রাখার উপায়

নকশা বহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঢাকার বায়ুদূষণ রোধে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫

দেশ উন্নয়নশীল হলে ‘ওষুধের দাম বাড়বে’

ইমিউন কোষ নিয়ে চীনা গবেষকদের আবিষ্কার

রোহিঙ্গাদের খাদ্যসহায়তা বরাদ্দ কমছেনা

দুদিন পর বাসায় যেতে পারবেন তামিম

হার্ট অ্যাটাক: যে ৬টি লক্ষণে সচেতন হবেন

পুরোপুরি শঙ্কামুক্ত নন তামিম ইকবাল

চিকিৎসকদের জন্য ‘বাংলাদেশ হেলথ সার্ভিসেস’ প্রতিষ্ঠার সুপারিশ করবে সংস্কার কমিশন

ঈদের ছুটিতে হাসপাতালে সেবা দিতে ১৬ নির্দেশনা

কোলোরেক্টাল ক্যানসার: কোন লক্ষণে সতর্ক হবেন

নার্সিংয়ে ভর্তি, আবেদন ও পরীক্ষার তারিখ পরিবর্তন

টঙ্গীতে চালু হলো ‘সুখী সেবা কেন্দ্র’

মশা নিয়ন্ত্রণে থাকবেন সাড়ে ৫ হাজার স্বেচ্ছাসেবক

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদল

চিকিৎসক নিয়োগে আসছে বিশেষ বিসিএস

ভিটামিন-এ প্লাস: পাবে সোয়া ২ কোটি শিশু

কুমিল্লা মেডিকেলে চিকিৎসকদের শাটডাউন, ভোগান্তিতে রোগীরা

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3