খালি হাতেই পার হতে হবে দ্বিতীয় ঢেউ !

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২১ নভেম্বর ২০২০, ১৩:১১ | আপডেটেড ২১ নভেম্বর ২০২০, ০১:১১

corona-virus-final

শণাক্তের এক বছরের বেশি সময় পার হবার পরও এখনো দেখা মেলেনি করোনা ভাইরাস মোকাবেলায় কার্যকর ভ্যাকসিনের। ফলে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলা অনেকটা খালি হাতেই করতে হচ্ছে বিশ্বকে, যে লড়াইয়ে মাত্র ৩৬৫ দিনে মারা গেছেন পৌণে ১৪ লাখের বেশি মানুষ।
বিশ্বব্যাপি ক্ষমতার প্রতাপ দেখানো দেশগুলোর তোড়জোড় অবশ্য থেমে নেই। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া আগামী বছরের শুরুতেই ভ্যাকসিন আবিস্কার ও তা বিপননের ঘোষণা দিয়েছে। কিন্তু চলতি শীত বা ২য় ঢেউয়ের মধ্যে সেই ভ্যাকসিন এসে পৌঁছাবে না। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরিবিষয়ক পরিচালক মাইকেল রায়ান এ সতর্কবার্তা দিয়েছেন। গত ১৮ নভেম্বরও তিনি বলেছেন, ভ্যাকসিনকে একক কোনো জাদুকরী সমাধান হিসেবে দেখা ঠিক হবে না।
জনগণের প্রশ্নোত্তর পর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেন, যেকোনো জায়গায় উল্লেখযোগ্য পর্যায়ে সবার কাছে ভ্যাকসিন পৌঁছাতে চার থেকে ছয় মাস লাগবে। বলছেন ‘অথচ অনেক দেশে করোনা দ্বিতীয় সংক্রমণ ঢেউ চলছে এবং তা চলবে। ফলে আমাদেরকে ভ্যাকসিন ছাড়াই সংক্রমণের চূড়ান্ত মোকাবেলা করতে হবে।’ খবর : বিবিসি, সিনহুয়া, ওয়ার্ল্ডোমিটার, রয়টার্স, বিজনেস স্ট্যান্ডার্ড, সিএনএন।

মাইকেল রায়ান সতর্ক করে আরো বলেন, ‘কেউ কেউ ভ্যাকসিনকেই একমাত্র সমাধান বিবেচনা করছে। কিন্তু যদি ভ্যাকসিনকেই একমাত্র সমাধান ভাবি তা হলে কোভিড-১৯ জিরো পর্যায়ে পৌঁছাবে না।’ এ দিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় পাঁচ কোটি ৭৯ লাখ ১০ হাজার ছাড়িয়েছে।
ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিনটি ৬০ থেকে ৭০ বছর বয়সীদের ক্ষেত্রে শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করছে। এতে এই আশা তৈরি হয়েছে যে, করোনায় সবচেয়ে ঝুঁকিতে থাকা এসব মানুষ হয়তো এই ভ্যাকসিনের মাধ্যমে সুরক্ষা পাবেন।
গবেষকরা বলছেন, বিখ্যাত ব্রিটিশ চিকিৎসাবিষয়ক জার্নাল ল্যানচেটে প্রকাশিত দ্বিতীয় দফার ফলাফলে ভ্যাকসিনটির ডোজ নেয়া ৫৬০ সুস্থ স্বেচ্ছাসেবীর এ-সংক্রান্ত যেসব তথ্য পাওয়া যাচ্ছে, তা ‘আশাজাগানিয়া’। এ ছাড়া এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে ল্যানচেটে পিয়ার রিভিউ হওয়া ফলাফলে জানানো হয়েছে।
ভ্যাকসিনটি যারা নিচ্ছেন তাদের শরীরে বৃহৎ পরিসরে মহামারী কোভিড-১৯ এর সংক্রমণ ঘটে কি না; তৃতীয় ধাপের ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করে এ বিষয়টিও দেখার চেষ্টা করছেন গবেষকরা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত প্রাথমিক ফলাফল পাওয়ার আশা করছেন তারা।
অস্ট্রেলিয়ার একটি নতুন গবেষণায় দেখা গেছে, সংক্রমিত মা-বাবার মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে শিশুদের মধ্যে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য কোভিড-১৯ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

মৃত্যু ছাড়ালো দেড়শ

দেশে করোনা সংক্রমণ ৫ হাজার ছাড়াল

পৃথিবীর ২ লাখ মানুষ মারা গেলেন

মৃত্যু ঠেকলো ১৪০ জনে, ২১ ল্যাবে পরীক্ষা শুরু

মৃত্যু বেড়ে ১৩১, নতুন রোগী একদিনেই ৫ শতাধিক

মৃত্যু ১২৭ জনের, আক্রান্ত ছাড়াল ৪০০০

ছুটি বাড়ছে ৫ মে পর্যন্ত

দেশে মৃত্যু বেড়ে ১২০, নতুন আক্রান্ত ৩৯০

ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে করোনা রোগী শনাক্ত

আক্রান্ত ৩০০০ ছাড়াল, মৃত্যু ১১০

দেশে মৃত্যু ১০০ ছাড়াল

করোনা মোকাবেলায় বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শক কমিটি

করোনাভাইরাস: মৃত্যু ৯১, আক্রান্ত ২৪৫৬

করোনাভাইরাস: মৃত্যু ৮৪, আক্রান্ত বেড়ে ২১৪৪

করোনায় আক্রান্ত ৮০ শতাংশের চিকিৎসার প্রয়োজন হয় না: স্বাস্থ্যমন্ত্রী

একদিনেই ১৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬

পুরো দেশ সংক্রমণের ঝুঁকিতে

আক্রান্ত ৩ শতাধিক, মৃত্যু ১০

করোনাভাইরাসে মৃত্যু বেড়ে অর্ধশত

করোনাভাইরাসে ওসমানী মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3