গবেষণার মানব ভ্রূণ ডাস্টবিনে

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০২ | আপডেটেড ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০২

sere-bangla-medical

বরিশাল শের-ই বাংলা মেডিকেলের ময়লার স্তূপে ২২টি অপরিণত মানব ভ্রূণ পাওয়া গেছে।

সোমবার রাত ৯টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এই মানব ভ্রূণগুলো উদ্ধার করেন।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, জরায়ুতে ভ্রূণ (ফিটাস) ৩৮ সপ্তাহ অবস্থান করে। এ সময়কালকে গর্ভধারণ কাল বলা হয়।

ভ্রুণগুলো মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার হতো বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক বাকির হোসেন বলেন, “উদ্ধার হওয়া ভ্রুণগুলো ২৫ বছর আগের পুরনো। ফরমালিন দিয়ে সংরক্ষিত ভ্রুণগুলো গাইনি বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার হয়ে আসছিল।

“বর্তমানে এগুলো নষ্ট হয়ে যাওয়ায় কোনো কাজে আসছে না; তাই এগুলোকে ব্যবহার অনুপোযোগী ঘোষণা করা হয়েছে।”

তিনি বলেন, বাতিল হিসেবে গণ্য ভ্রুণগুলো মাটিচাপা দেওয়ার কথা ছিল; কিন্তু এগুলো কেন ময়লার ভাগাড়ে ফেলা হলো তা গাইনি বিভাগের প্রধান খুশরিদ জাহান ভালো জানেন।

এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানান পরিচালক বাকির হোসেন।

এদিকে, ভ্রুণগুলো সুরাতহাল করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি থানার ওসি নূরুল ইসলাম

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপন

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ডব্লিউএইচও

ঢাকার ৩ এলাকায় ওয়াসার পানিতে ‘কলিফর্ম’

ডেঙ্গু চিকিৎসায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম

বাবা-মার বিচ্ছেদে মুটিয়ে যায় শিশুরা!

পণ্য পরীক্ষায় লেনদেন হলে জেলে পাঠিয়ে দেব: হাই কোর্ট

“ভারত-বাংলাদেশের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি”

নিম্নমানের পণ্য: লাইসেন্স বাতিল ৭ প্রতিষ্ঠানের

তীর, পুষ্টি, রূপচাঁদা সরিষার তেল বিক্রি বন্ধে নির্দেশ

ভেজাল রোধে সরকারি সংস্থাগুলো কী করছে: হাই কোর্ট

নিয়োগের সুপারিশ পেলেন ৪৭৯২ চিকিৎসক

এমপি মাশরাফির তোপে ‘আউট’ ৪ চিকিৎসক

অ্যান্টিবায়োটিক কিনতে প্রেসক্রিপশন লাগবে

অ্যান্টিবায়োটিক নিয়ন্ত্রণে আদালতের শরণ

মান ঠিক করে তবেই মেডিকেল কলেজ: প্রধানমন্ত্রী

পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ

দেশে চিকিৎসায় আস্থার অভাব?

হাসপাতালেই হোক প্রাইভেট প্র্যাকটিস, নির্দেশনা প্রধানমন্ত্রীর

আইসিইউ-সিসিইউ কতটি, খরচ কত: হাই কোর্ট

বায়ু দূষণে ‘হেলথ অ্যালার্ট’ জারির সুপারিশ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3