‘ঘুষ ছাড়া চলে না’ ঢাকার সিভিল সার্জন অফিস

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৮ জুলাই ২০১৮, ২২:০৭ | আপডেটেড ২৭ জুলাই ২০১৮, ১২:০৭

Dhaka-Civil-Sergeon-Office-....

ঘুষ দিলে তবেই ঢাকার সিভিল সার্জন অফিস থেকে মেলে স্বাস্থ্য সনদ। এজন্য খরচা লাগে তিনশ থেকে হাজার টাকা পর্যন্ত।

আজিমপুরে ঢাকা সিভিল সার্জন অফিসে বুধবার ঝটিকা অভিযান চালিয়ে ঘুষ লেনদেনের এই চিত্রের সত্যতা পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্যকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেছে, সরকারি এই কার্যালয়ে স্বাস্থ্য সনদের জন্য জনপ্রতি ৩০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।

হটলাইনে (১০৬) এক ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর দুদকের সহকারী পরিচালক মো. জাকারিয়া ও উপ-সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান এই ঝটিকা অভিযানে গিয়েছিলেন।

প্রনব ভট্টাচার্য্য বলেন, “অভিযানে দুদক দলের জিজ্ঞাসাবাদে সিভিল সার্জন অফিসের কর্মচারীরা স্বীকার করেছেন, তারা জন প্রতি ন্যূনতম ৩০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত অর্থ আদায় করে, যা সম্পূর্ণ অবৈধ।”

এই অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী গৃহীত জবানবন্দি ও তথ্য-প্রমাণের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

ঘুষ গ্রহণকারীদের হাতেনাতে গ্রেপ্তারের জন্য দুদকের ফাঁদ দল নজরদারি চালাচ্ছে বলেও জানান তিনি।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

৪৮ ঘন্টায় মৃত ৩০ এর ২৯ জনই পুরুষ

আরও ১৬ জন মারা গেলেন

৪৮ ঘন্টায় করোনাভাইরাসে প্রাণ হারালেন ২৯ জন

৪৮ ঘন্টায় করোনাভাইরাসে প্রাণ হারালেন ৩৩ জন

৪৮ ঘন্টায় করোনাভাইরাসে প্রাণ হারালেন ৩৩ জন

বিএসএমএমইউতে কিট জমা দিল গণস্বাস্থ্য কেন্দ্র

ছুটি বাড়ছে ৩০ মে পর্যন্ত

দেশে করোনাভাইরাসের জিন রহস্য উন্মোচন

রেকর্ড মৃত্যুর দিনে সর্বোচ্চ রোগী

ইফতারে খাবেন টক দইয়ের যেসব খাবার

নতুন মৃত ১১ জনের বয়স ৫১ থেকে ৯০ এর মধ্যে

এক দিনেই শনাক্ত হাজারের বেশি রোগী

সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর খতিয়ান বাড়ছেই

মৃত্যু ২১৪, আক্রান্ত ১৩৭৭০

মৃত্যু ছাড়ালো ২০০ আক্রান্ত ৪ দিনেই প্রায় ৩ হাজার

দেশে এক দিনেই ১৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯০ জন

২৪ ঘণ্টায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

করোনা ভাইরাস: বাচ্চাদের দেহে নতুন উপসর্গ

এক মাসে ৭০ থেকে ১০১৪৩

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3