টঙ্গীতে চালু হলো ‘সুখী সেবা কেন্দ্র’

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৮ মার্চ ২০২৫, ১৪:০৩ | আপডেটেড ১৯ মার্চ ২০২৫, ১১:০৩

qqq

প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়াস হিসেবেসুখী সেবা কেন্দ্রউদ্বোধন করেছে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্স (জিডিএইচএস) এবং তুর্কিস কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি (টিকা)

প্রাথমিকভাবে ৫ হাজার ফার্মেসির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ‘সুখী সেবা কেন্দ্র’ চালুর পরিকল্পনা থেকে গাজীপুরের টঙ্গীতে ‘তনিমা মেডিসিন হাউজে’ প্রথমটি চালু করা হয়।

দীর্ঘমেয়াদে ৫০ হাজার ফার্মেসিতে সম্প্রসারণ করার কথা জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বলা হয়, “এই কেন্দ্রের মাধ্যমে রোগীরা ২০ টাকায় তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ, বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ ও বিশেষজ্ঞ সেবা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহায়তা, ডায়াগনস্টিক ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্যাকেজ, নিকটস্থ সার্জারি রেফারেল এবং বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ ও সহায়তা পাবেন।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিডিএইচএস অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি ও বিশ্বমানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’ চালু করা হয়েছে।

‘স্বাস্থ্যসেবার সব সমাধান’ স্লোগানকে সামনে রেখে ‘সুখী’ সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএইচএস’র প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আরমান সিদ্দিকী, প্রধান টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, পার্টনারশিপ লিড আন্তর্জাতিক সম্পর্ক ফাহরীন হান্নান, টিকা’র পরিচালক সেভকি মারথ বারিস, মুহাম্মদ আলী আর্মগান, সহকারী সমন্বয়ক এবং পরিচালকের সহকারী মনজুর এলাহী।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

৪ চিকিৎসকের বিরুদ্ধে রাইফার বাবার মামলা

সিলেট কিডনি ফাউন্ডেশনের যাত্রা শুরু

কঠিন খবরটি ছেলেকে দেওয়ার কঠিন কাজটি করলেন সোনালী

মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা করবে এপেক্স বাংলাদেশ

‘ঘুষ ছাড়া চলে না’ ঢাকার সিভিল সার্জন অফিস

১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল হবে ৮ বিভাগে

সরকারি অ্যাম্বুলেন্সে যেন পিকনিক না হয়: স্বাস্থ্যমন্ত্রী

ওসমানী মেডিকেলে ‘ধর্ষণ’ তদন্তে কমিটি

রোগীর স্বজনকে ধর্ষণ: ইন্টার্ন চিকিৎসক আটক

মানসিক অসুস্থতার মিথ্যা সনদে জেল-জরিমানা

জনসন অ্যান্ড জনসনকে ৪৭০ কোটি ডলার জরিমানা

ভিটামিন এ ক্যাম্পেইনে কমেছে রাতকানা রোগী

নিঃশব্দ ঘাতক হয়ে আসছে যৌনরোগ ‘এমজি’

জন্মনিয়ন্ত্রণ ‘থমকে’ আছে

বিএসএমএমইউতে ৪৫ বিভাগে নতুন চেয়ারম্যান

চিকিৎসা সেবায় ধর্মঘট ডাকাকে ‘অন্যায়’ বলল হাইকোর্ট

চট্টগ্রামে হাসপাতাল ধর্মঘট স্থগিত

চট্টগ্রামে ম্যাক্সকে জরিমানার পর হাসপাতালে সেবা বন্ধ

চট্টগ্রামে ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ

রাইফার মৃত্যু: চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3