ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ২০০

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৫ জুলাই ২০২৩, ২২:০৭ | আপডেটেড ২৫ জুলাই ২০২৩, ১০:০৭

Dengu-Risingbd-2109031303-2109031343

বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৪১৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সংখ্যা এ বছর একদিনের সর্বোচ্চ।

সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন রেকর্ড ২,২৯৩ জন। পরদিনই ভর্তি রোগীর সংখ্যার আগের রেকর্ড ভাঙল।

নতুন ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৭ হাজার ৬৮৮ জনে। এর মধ্যে জুলাই মাসের ২৫ দিনেই ভর্তি হয়েছেন ২৯ হাজার ৭১০ জন।

গত একদিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৪ জন এবং ঢাকার বাইরে ২ জন। সব মিলিয়ে এ বছর ২০১ জনের মৃত্যু হল ডেঙ্গু জ্বরে।

গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরে রোগী বেশি। ঢাকায় ১১৬২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫৬ জন রোগী।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭ হাজার ৯২৭ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২৮১ জন।

জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৩৪ জনের। জুলাইয়ের ২৪ দিনে সেই সংখ্যা বেড়ে পাঁচগুণ হয়েছে।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১ হাজার ৩৬ জন এবং জুন মাসে ৫ হাজার ৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুন মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

https://a810ed30416df5628377426ca6b4fb23.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html এ বছর এডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।

এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

মৃত্যু ছাড়ালো দেড়শ

দেশে করোনা সংক্রমণ ৫ হাজার ছাড়াল

পৃথিবীর ২ লাখ মানুষ মারা গেলেন

মৃত্যু ঠেকলো ১৪০ জনে, ২১ ল্যাবে পরীক্ষা শুরু

মৃত্যু বেড়ে ১৩১, নতুন রোগী একদিনেই ৫ শতাধিক

মৃত্যু ১২৭ জনের, আক্রান্ত ছাড়াল ৪০০০

ছুটি বাড়ছে ৫ মে পর্যন্ত

দেশে মৃত্যু বেড়ে ১২০, নতুন আক্রান্ত ৩৯০

ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে করোনা রোগী শনাক্ত

আক্রান্ত ৩০০০ ছাড়াল, মৃত্যু ১১০

দেশে মৃত্যু ১০০ ছাড়াল

করোনা মোকাবেলায় বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শক কমিটি

করোনাভাইরাস: মৃত্যু ৯১, আক্রান্ত ২৪৫৬

করোনাভাইরাস: মৃত্যু ৮৪, আক্রান্ত বেড়ে ২১৪৪

করোনায় আক্রান্ত ৮০ শতাংশের চিকিৎসার প্রয়োজন হয় না: স্বাস্থ্যমন্ত্রী

একদিনেই ১৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬

পুরো দেশ সংক্রমণের ঝুঁকিতে

আক্রান্ত ৩ শতাধিক, মৃত্যু ১০

করোনাভাইরাসে মৃত্যু বেড়ে অর্ধশত

করোনাভাইরাসে ওসমানী মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3